Syed Mushtaq Ali Trophy: উর্বিলের ব্যাটে ফের ধামাকা! দ্বিতীয় টি২০ শতরানে গুজরাত তারকার নজির

Syed Mushtaq Ali Trophy: উর্বিল প্যাটেল। আইপিএলে দল পাননি। তারপরই ২৭ নভেম্বর ২৮ বলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান হাঁকিয়ে একাধিক নজির গড়েন।

তার রেশ কাটার আগে ফের শতরান উর্বিলের ব্যাটে। এদিন তিনি কেরিয়ারের সেরা টি২০ স্কোর সুনিশ্চিত করে ফেললেন।

Syed Mushtaq Ali Trophy

ইন্দোরে ত্রিপুরার বিরুদ্ধে গুজরাতের উইকেটকিপার-ব্যাটার ৩৫ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেছিলেন। ৭টি চার ও ১২টি ছয়ের সাহায্যে। আজ উত্তরাখণ্ডের বিরুদ্ধে উর্বিল ফের ম্যাচের সেরা হলেন ৪১ বলে অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে।

আজ ইন্দোরেই উর্বিল শতরান পূর্ণ করলেন ৩৬ বলে। তাঁর এদিনের ইনিংসে রয়েছে ৮টি চার ও ১টি ছয়। গুজরাতের সামনে ১৮৩ রানের টার্গেট রেখেছিল উত্তরাখণ্ড। ওপেনার উর্বিলের ব্যাটিং তাণ্ডবে অক্ষর প্যাটেলের দল জয় ছিনিয়ে নেয় ১৩.১ ওভারে।

চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে বরোদার বিরুদ্ধে ১৯ রান করেছিলেন উর্বিল। আইপিএল নিলামের শেষ দিনে তিনি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৯ রান করেন। ত্রিপুরার বিরুদ্ধে ১১৩ রানে অপরাজিত থাকার পর ২৯ নভেম্বর তামিলনাড়ু ম্যাচে করেন ২৬। তারপর এদিন পেলেন দ্বিতীয় শতরান।

এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে উর্বিলই টি২০ ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক। তাঁর ২৮ বলে শতরানের কীর্তি রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের পরেই। সাহিল টি২০ শতরান হাঁকিয়েছিলেন ২৭ বলে। বরোদার মেহসানার উর্বিলের টি২০ অভিষেক হয় ২০১৮ সালে, মুম্বইয়ের বিরুদ্ধে রাজকোটে।

২০১৮ সালেই উর্বিলের ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটেও অভিষেক হয়। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় চলতি বছরের জানুয়ারিতে। ২০২৩ সালের আইপিএলের জন্য উর্বিলকে গুজরাত টাইটান্স ২০ লক্ষ টাকায় কিনেছিল। কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি।

এবারের নিলামেও দল পাননি উর্বিল। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আইপিএল দল পাব বলে আশা করেছিলাম। কিন্তু আপাতত খেলছি, পারফর্ম করছি, দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি। নিলামের দিকে চোখ রেখেছিলাম। তবে দল না পেয়ে ফের ক্রিকেটেই ফোকাস রেখেছি। হতাশ নই। কারণ, সব কিছু আমার হাতে নেই।

সূর্যকুমার যাদবের ভক্ত উর্বিল। তিনি বলেন, সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি আমার কাঁধে হাত রেখে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দেন। খোলা মনে খেলতে বলেছেন। প্রথমে বোলারকে দেখে, তাঁর অ্যাকশন, আঙুলের পজিশন দেখে বলের দিকে চোখ রাখতে বলেছিলেন। আত্মবিশ্বাসী থেকে নিজের শক্তি-দুর্বলতা সচেতন থেকে যে খেলার পরামর্শ সূর্য দেন, সেটাই মেনে চলেন উর্বিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+