Syed Mushtaq Ali Trophy: করণের দাপুটে ব্যাটিংয়ে বিহারকে হারাল বাংলা, উইকেট পেলেন শামিও

Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে বিহারকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠল বাংলা। অল্পের জন্য শতরান না পেলেও ম্যাচের সেরা হলেন করণ লাল।

বাংলার ৬ ম্যাচে হলো ২০ পয়েন্ট। রাজস্থানের রয়েছে ৫ ম্যাচে ২০ পয়েন্ট। রাজস্থানকে হারালেই বাংলা নক-আউট পর্বে ওঠা নিশ্চিত করে ফেলবে।

Syed Mushtaq Ali Trophy

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম সি-তে আজ বাংলা টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। বিহার ২০ ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তোলে। অধিনায়ক সাকিবুল গনি ওপেন করতে নেমে ৫৬ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। তিনি ১২টি চার ও ১টি ছয় মেরেছেন।

কুমার রজনীশ ১৭ বলে ২২, বিপিন সৌরভ ১১ বলে ১৩, অঙ্কিত সিং ১৫ বলে ১১ রান করলেন। সায়ন ঘোষ ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে নেন ২ উইকেট। মিজোরাম, মধ্যপ্রদেশ ও মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচে উইকেট পাননি মহম্মদ শামি।

তার আগে হায়দরাবাদ ম্যাচে শামি ২১ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেছিলেন। আজ শামি ৪ ওভারে ১৮ রান খরচ করে নিলেন ১টি উইকেট। প্রয়ার রায় বর্মণ ২ ওভারে ১৭ ও শাহবাজ আহমেদ ৪ ওভারে ২৭ রান খরচ করে নিলেন ১টি করে উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলা ৬ ওভার বাকি থাকতেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। ১৪ ওভারে বাংলা ১ উইকেটে ১৫০ রান তুলে ফেলে। তার মধ্যে ৪৭ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন করণ লাল। ৯টি চার ও ৬টি ছয় মেরেছেন তিনি। অভিষেক পোড়েল ১০ বলে ১৯ রান করেন। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ২৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। একমাত্র উইকেটটি পেয়েছেন প্রতীক কুমার।

করণ চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন। হায়দরাবাদ ম্যাচে ৪৬ রান করার পাশাপাশি ৩০ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। মিজোরাম ম্যাচে ৬৭ রান করেন, ১৪ রানের বিনিময়ে নেন ১ উইকেট। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৪৪, মেঘালয় ম্যাচে ৪২ করার পর আজ ৯৪ রানে নট আউট থাকলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+