MS Dhoni: আগামী আইপিএলেও খেলবেন ধোনি? মাহিকে খেলতে দেখতে চান ঘনিষ্ঠ বন্ধু
২০২৫ সালের আইপিএলে কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন মাহি ভক্তদের মনে। কারণ ২০২৪ সালের আইপিএল শেষে অবসরের কথা ঘোষণা করেননি ক্যাপ্টেন কুল। জিইয়ে রেখেছেন আগামী মরশুমে আইপিএলে খেলার সম্ভাবনা। ধোনির আগামী মরশুমে আইপিএল খেলা নিয়ে এবার মুখ খুললেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা একদা সতীর্থ সুরেশ রায়না।
ভারতীয় ক্রিকেট সার্কিটে ধোনির ঘনিষ্ঠ বলয়ের বন্ধু হিসেবেই পরিচিত সুরেশ রায়না। ২০২৫ সালে ধোনির আইপিএল খেলা প্রসঙ্গে রায়না জানিয়েছেন, 'আমার মতে ২০২৫ সালেও ধোনির আইইপিএল খেলা উচিত। অধিনায়ক হিসেবে ঋতুরাজ দারুণ কাজ করেছেন, কিন্তু তাঁর এখনও ১ বছর সময় লাগবে। আমার মনে হয় ধোনির থেকে এখনও তাঁর শেখাক পর্ব বাকি আছে। এছাড়া ধোনি শেষ মরশুমে যথেষ্টই ভালো ব্যাটিং করেছেন।'

সম্প্রতি ধোনি নিজেই তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন। হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বলেছেন, 'এটার জন্য অনেক সময় আছে। তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে, সেটি দেখতে হবে। এ মুহূর্তে বল আমাদের কোর্টে নেই।'
সম্প্রতি মুম্বইতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকেরা বৈঠকে বসেছিলেন। মেগা নিলাম থেকে খেলোয়াড় রিটেনশন, টুর্নামেন্টের ভবিষ্যৎ সংক্রান্ত না না বিষয় আলোচনা করাই ছিল লক্ষ্য। সেপ্টেম্বর মাসের শুরুতে নিলাম নীতি প্রকাশ করতে পারে বিসিসিআই।
এদিকে ধোনির এক ঘনিষ্ঠের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন । লন্ডনবাসী কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী। কবীর বাহিয়া ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর খুবই কাছের মানুষ। কারণ তাঁদের প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন একসঙ্গে কবীর।
তাঁর সঙ্গে একাধিক বলিউড সেলিব্রিটির সম্পর্কও খুবই ভাল। হার্দিক ও নাতাশার বিয়েতেও গিয়েছিলেন কবীর। ক্রিকেট জগতের সঙ্গে যোগসূত্র কবীর বাহিয়ার শুধু ধোনি বা হার্দিকেই আটকে নেই।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications