IPL 2024: রেকর্ড বুকে উজ্জ্বল নারিনের নাম, আইপিএলে নতুন নজির গড়লেন কেকেআর তারকা
রবিবার ছিল সুনীল নারিনের জন্মদিন। জীবনের বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখলেন কেকেআর তারকা। একদিকে তাঁরক দল কেকেআর তৃতীয়বারের জন্য আইপিএল ট্রফি জিতল অন্যদিকে ব্যক্তিগত কৃতিত্বেও উজ্জ্বল হয়ে থাকলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। আইপিএলের ইতিহাসে এমন একটি রেকর্ড গড়লেন যা বিশ্বের কোনও ক্রিকেটারের নেই।
২০১২, ২০১৪ সালের পর কলকাতা নাইট রাইডার্সের তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রেও অলরাউন্ডার সুনীল নারিন গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোস্ট ভ্যালুয়েবল পুরস্কার জেতা প্রথম খেলোয়াড় হয়েছেন। এই নিয়ে তিনবার এই পুরস্কার পেলেন। বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে তিনবার মোট ভ্যালুয়েবল পুরস্কার পেলেন।

২০১২ সালে প্রথম মরশুমেই নারিন কেকেআর-কে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন। সেবারের আইপিএল-এ ২৪ উইকেট নেন এই স্পিনার। এরপর ২০১৪ সালেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর ২০১৮ সালের আইপিএল-এ দ্বিতীয়বার 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' পুরস্কার পান নারিন। সেবার তিনি ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৫৭ রান করেন। এবারের আইপিএল-এও অসাধারণ পারফরম্যান্স দেখালেন নারিন। ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৪৮৮ রান করলেন এই অলরাউন্ডার।
আইপিএলের এক মরসুমে ৪৫০-এর বেশি রান এবং ১৫টির বেশি উইকেট নেওয়ার তালিকাতেও যোগ হয়েছে সুনীল নারিনের নাম। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু জ্যাক কালিস এবং শেন ওয়াটসনের। শেন ওয়াটসন ২০০৮ সালে ৪৭২ রান করে ১৭টি উইকেট নিয়েছিলেন। কালিস ২০১২ সালে কলকাতার সাথে কলকাতার হয়ে ১৫টি উইকেট নেন এবং ৪০৯ রান করেন। কিন্তু এক মরশুমে ৫০০ রান এবং ১৫টি উইকেট নেওয়ার নজির আর কারও নেই।
Our MVP. Always 💜 pic.twitter.com/uVZEZpOdkK
— KolkataKnightRiders (@KKRiders) May 26, 2024
এবার গম্ভীরের আগমনে যেন পুনজন্ম হল নারিনের। তাঁকে ব্যাটিংয় ওপেন করতে পাঠানো হয়, সল্টের সঙ্গে জুটি গড়ে একের পর এক ম্যাচে দলকে বড় রানের ভিতের উপর দাঁড় করিয়ে দেন। এমনকি বল হাতেও প্রতিটি ম্যাচেই দলের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রবিবার ফাইনাল ম্যাচে ১ উইকেট নিলেও বড় রান করতে পারেননি। কিন্তু তাতেও পুরস্কার জয় বা রেকর্ড আটকালো না। নারিন যেন পারফরম্যান্স করে বুঝিয়ে দিলেন দুই মাসের জন্য হলেও কলকাতা তাঁর হৃদয়ের গভীরে আছে।












Click it and Unblock the Notifications