Sunil Gavaskar: ২০২৩ সালে ভারতীয় দলের সেরা ক্রিকেটার কে? বিরাট—শামিদের ভোট না দিয়ে কাকে বাছলেন গাভাসকর?
২০২৩ সালে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি-কেএল রাহুল-মহম্মদ শামিরা। কোহলি ২০২৩ সালে টি২০ ফর্ম্যাটে না খেললেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স করেছেন ।ওডিআইতে বিরাট কোহলি করেছেন ১৩৭৭ রান, এরমধ্যে বিশ্বকাপেই করেছেন ৭১১ রান। কোহলির ব্যাট থেকে একদিনের ক্রিকেটে এসেছে ছয়টি শতরান। অন্যদিকে একদিনের বিশ্বকাপ-আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মহম্মদ শামি।
কিন্তু ২০২৩ সালে ভারতীয় দলের সেরা ক্রিকেটার হিসাবে বিরাট শামি বা রাহুল নন, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর অবশ্য সদ্য সমাপ্ত বছরের সেরা ভারতীয় ক্রিকেটার হিসাবে বিরাট বা শামিকে ভোট দিলেন না। সানির পছন্দ শুভমান গিল। তরুণ ভারতীয় ক্রিকেটারকেই ২০২৩ সালে সেরা বেছে নিয়েছেন সুনীল গাভাসকর।

সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর বলেন, 'আমার মতে ২০২৩ সালে সেরা ভারতীয় ক্রিকেটার হলেন শুভমান গিল। তরুণ এই ব্যাটসম্যাম যেভাবে গোটা বছর জুড়ে ও রান করেছে সেটা অসাধারণ। শুধু একটি ফর্ম্যাটে নয় নয়, তিনটে ফরম্যাটেই ভাল খেলেছে শুভমান। তাই আমার মতে শুভমনই সেরা ভারতীয় ব্যাটসম্যান।
সানির পাশাপাশি আরও এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানও সেরা ক্রিকেটার হিসাবে গিলকেই বেছে নিয়েছেন। তাঁর কথায়, ''২০২৩ সালে বিশেষ করে ওডিআই ক্রিকেটে গিলই সেরা ব্যাটসম্যান। ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত্। আগামী দিনে ওই ভারতের নেতৃত্বও দিতে পারে। ওর মধ্যে সব গুণাবলী আছে।চলতি বছর আইপিএলে নেতা হিসাবে অভিষেক হবে গিলের। গুজরাত দলের নেতৃত্বের ভার থাকবে তাঁরই কাঁধে।
সাদা বলের ক্রিকেটে সাফল্য পেলেও চলতি বছরে টেস্টে এখনও কাঙ্খিত সাফল্য পাননি। গিল এখনও পর্যন্ত ১৯ টি টেস্টে মাত্র ৩১.০৬ গড়ে রান করেছেন। সেঞ্চুরিয়নে ওপেনিংয়ের বদলে তিন নম্বরে ব্যাট করতে নামেন শুভমন গিল। তাতেও অবশ্য তাঁর ভাগ্য বদলায়নি। অন্যদিকে, ২০২৩ সালে টেস্ট ক্রিকেটে তিনি মাত্র ২৫৮ রান করতে সক্ষম হয়েছেন।












Click it and Unblock the Notifications