Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দিলেন স্টুয়ার্ট ব্রড, মুরলীধরন-ওয়ার্ন-কুম্বলের পাশে করে নিলেন জায়গা

গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দিলেন স্টুয়ার্ট ব্রড, মুরলীধরন-ওয়ার্ন-কুম্বলের পাশে করে নিলেন জায়গা

অস্ট্রেলিয়ার ঐতিহ্যশালী ক্রিকেটের ইতিহাসের অন্যতম স্মরণীয় চরিত্র গ্লেন ম্যাকগ্রা। বহু নায়ক ম্যাকগ্রা একক দক্ষতায় বল হাতে বহু সাফল্য এনে দিয়েছেন। তিনি অবসর নেওয়ার পর মিচেল জনসন, মিচেল স্টার্ক বা প্যাট কামিন্সের মতো বোলাররা অস্ট্রেলিয়ার দলে উঠে এলেও কেউই ম্যাকগ্রা হয়ে উঠতে পারেননি। স্টার্ক বা কামিন্সের দক্ষতা কোনও সংশয়ের অবকাশ রাখে না কিন্তু গ্লেন ম্যাকগ্রার মধ্যে যে বিষয়টা ছিল তা সাম্প্রতিক সময়ের বোলারদের মধ্যে দেখা যায় না। এত দিন পর্যন্ত টেস্ট ক্রিকেটের সর্বকালীন ইতিহাসে পঞ্চম সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড গ্লেনের সেই রেকর্ড ভেঙে দিলেন। টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় ষষ্ঠ স্থানে চলে এলেন ম্যাকগ্রা।

গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দিলেন স্টুয়ার্ট ব্রড, মুরলীধরন-ওয়ার্ন-কুম্বলের পাশে করে নিলেন জায়গা

টেস্ট ক্রিকেটে গ্লেন ম্যাকগ্রার উইকেট সংখ্যা ৫৬৩টি। গ্লেনের সেই উইকেট সংখ্যাকে টপকে গেলেন ব্রড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলায়। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে ব্যক্তিগত ৩৬ রানের মাথয় এলবিডাব্লিউ করে আউট করার সঙ্গেই গ্লেন ম্যাকগ্রাকে টেস্ট উইকেটের নিরিখে টপকে যান তিনি। দ্য ওভালে এই উইকেটটি ব্রডের টেস্ট কেরিয়ারে ৫৬৪তম শিকার। এই উইকেটের সৌজন্যে ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে সেরা পাঁচে জায়গা করে নিলেন ব্রড। ইংল্যান্ডের বর্ষীয়ান পেসার জেমস অ্যান্ডারসনের পরই ইংল্যান্ডের পেস বোলিং-এর ভরসার অপর নাম। তবে, ব্রড এখনও অনেকটা দূরে রয়েছেন অ্যান্ডারসনের থেকে। টেস্টে জেমস অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৬৬৬টি। তিনি সর্বাধিক টেস্ট উইকেট সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর শিরোপা রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি মুথিয়া মুরলীধরণের মাথায়। ঠিক পরেই রয়েছেন ক্রিকেটের সর্বকালের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্পিনার শেন ওয়ার্ন। প্রয়াত অজি কিংবদন্তি ৭০৮টি উইকেট সংগ্রহ করেছিলেন নিজের কেরিয়ারে। তৃতীয় স্থানে ৬৬৬টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে জেমস অ্যান্ডারসন রয়েছেন, দ্রত গতির বোলারের মধ্যে তিনিই সর্বাধিক টেস্ট উইকেটের মালিক। চতুর্থ স্থান রয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। কুম্বলের সংগ্রহ ৬১৯টি উইকেট। পঞ্চম স্থানে ৫৬৩টি উইকেট নিয়ে এত দিন পর্যন্ত অপর অজি মহাতারকা গ্লেন ম্যাকগ্রা থাকলেও তাকে ষষ্ঠ স্থানে পাঠিয়ে এই তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন ৫৬৪টি উইকেট নিয়ে স্টুয়ার্ট ব্রড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+