Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024,SRH vs KKR: বোলিংয়ের পর দুরন্ত ব্যাটিং, হায়দরাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল কেকেআর

আইপিএলে গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার শুরু প্লে-অফ। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর- সানরাইজার্স হায়দরাবাদ ।পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই চলতি আইপিএলে প্লে-অফে জায়গা করে নিয়েছে কেকেআর।ফলে এই এই ম্যাচ জিতলেই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে নাইটরা। অন্যদিকে, এবার যথেষ্টই ভালো পারফরম্যান্স করে দুই নম্বরে শেষ করে প্লে-অফে জায়গা পেয়েছে হায়দরাবাদ। ফলে টানটান একটা লড়াই হতে চলেছে। ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

May 21, 2024, 10:50 pm IST

SRH vs KKR: ফাইনালে কেকেআর

কোয়ালিফায়ারারে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হেলায় হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল কেকেআর। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। বোলিং করতে নেমে থম ওভারের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে বোল্ড করেন স্টার্ক।হায়দরাবাদের অপর ভয়ঙ্কর ব্যাটার অভিষেক শর্মাকে আউট করেন বৈভব অরোরা। ৩ রান করে আউট হন তিনি। এরপর নীতিশ কুমার রেড্ডি (৯), শাহবাজ আমেদ (০)। দু'জনেই স্টার্কের শিকার।রপর রাহুল ত্রিপাঠী এবং ক্লাসেন কিছুটা চেষ্টা করলেন। ২১ বলে ৩২ রান করার পর বরুণের বলে ফিরলেন ক্লাসেন। ৩৫ বলে ৫৫ রান করার পর রাসে‌ল রান আউট করলেন রাহুলকে। শেষ দিকে নেমে প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করলেন। ১৯.৩ ওভারে ১৫৯ রানেই সমাপ্ত হায়দরাবাদের ইনিংস।নাইটদের হয়ে স্টার্ক ৩টি, বরুণ ২টি, বৈভব, হর্ষিত, নারিন,রাসেল একটি করে উইকেট নিলেন। জবাবে ব্যাটিং করতে নেমে ওপেনিং জুটিতে উঠল ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে (দুটি করে চার ছক্কা সহযোগে) আউট হলেন গুরবাজ। নারিনও খবু বড় রান পেলেন না। ৪টি চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করে আউট হলেন নারিন।ওপেনিং জুটিতে উঠল ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে (দুটি করে চার ছক্কা সহযোগে) আউট হলেন গুরবাজ। নারিনও খবু বড় রান পেলেন না। ৪টি চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করে আউট হলেন নারিন। ওপেনিং জুটিতে উঠল ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে (দুটি করে চার ছক্কা সহযোগে) আউট হলেন গুরবাজ। নারিনও খবু বড় রান পেলেন না। ৪টি চারের সাহায্যে ১৬ বলে ২১ রান করে আউট হলেন নারিন। এই নিয়ে চতুর্থবার ফাই‌নালে পৌঁছালো কেকেআর।
May 21, 2024, 10:39 pm IST

SRH vs KKR: জয়ের পথে নাইটরা

১২ ওভার শেষে ২ উইকেটে ১৩০ রান তুলেছে নাইটরা। জয়ের দুয়ারে শ্রেয়স আইয়াররা।
May 21, 2024, 10:02 pm IST

SRH vs KKR: ভালো শুরু কেকেআরের

৫ ওভার শেষে ১ উইকেটে ৫৭ রান কেকেআরের। গুরবাজ ১৪ বলে ২৩ রানে আউট হয়েছেন। ক্রিজে আছেন নারিন-ভেঙ্কটেশ।
May 21, 2024, 9:16 pm IST

SRH vs KKR: জয়ের জন্য কেকেআরের লক্ষ্য ১৬০

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স। লক্ষ্য ছিল বড় রান তুলে কেকেআরকে চাপে রাখা। আইপিএলের গ্রুপ পর্বের একাধিক ম্যাচে বড় রান তুলেছিল হায়দরাবাদ। হেড-ক্লাসেনরা আতঙ্কের কারণ হয়ে উঠে প্রতিপক্ষ বোলারদের কাছে। কিন্তু কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে সুপার ফ্লপ হায়দরাবাদের ব্যাটিং। শুরুতেই পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় হায়দরাবাদ। দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে বোল্ড করেন স্টার্ক। এরপর অভিষেক শর্মা ৩ রান করে অরোরার বলে আউট হলেন। ৯ রান করে নীতীশ রেড্ডিও স্টার্কের বলেই ফিরলেন। পরের বলেই অজি পেসার নিলেন শাহবাজের উইকেট। ৩৯ রানেই চার উইকেট হারায় কেকেআর। এরপর রাহুল ত্রিপাঠী এবং ক্লাসেন কিছুটা চেষ্টা করলেন। ২১ বলে ৩২ রান করার পর বরুণের বলে ফিরলেন ক্লাসেন। ৩৫ বলে ৫৫ রান করার পর রাসে‌ল রান আউট করলেন রাহুলকে, হায়দারবাদের বড় রানের স্বপ্ন শেষ। পরিবর্ত হিসাবে নামা সনভীর সিং ০ রানেই নারিনের বলে আউট হলেন। আব্দুল সামাদ ১৬ রান করে রানার বলে আউট হলেন। ০ রানে ভুবনেশ্বরকে আউট করলেন বরুণ। কিছুটা মান রক্ষা করলেন প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করলেন। ১৯.৩ ওভারে ১৫৯ রানেই সমাপ্ত হায়দরাবাদের ইনিংস।নাইটদের হয়ে স্টার্ক ৩টি, বরুণ ২টি, বৈভব, হর্ষিত, নারিন,রাসেল একটি করে উইকেট নিলেন।
May 21, 2024, 8:55 pm IST

SRH vs KKR: প্রবল চাপে হায়দরাবাদ

১৫ ওভার শেষে ৮ উইকেটে ১২৫ রান তুলল হায়দরাবাদ। কেকেআরের বোলিংয়ের সামনে হায়দরাবাদের ব্যাটিংয়ে ধস।
May 21, 2024, 8:28 pm IST

SRH vs KKR: দশ ওভারে ৪ উইকেটে ৯২

দশ ওভার শেষে হায়দরাবাদের রান ৪ উইকেটে ৯২। রাহুল ত্রিপাঠী ৪৫ এবং ক্লাসেন ৩০ রানে অপরাজিত আছেন।
May 21, 2024, 8:02 pm IST

SRH vs KKR: শুরুতেই ৪ উইকেট হারাল হায়দরাবাদ

৫ ওভার শেষে হায়দরাবাদের রান ৪ উইকেটে ৩৯। টসে জিতে বাটিং করতে নেমে দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে ফেরান স্টার্ক। ৩ রান করে বৈভব আরোরার বলে আউট হলেন অভিষেক শর্মা। নীতীশ রেড্ডিকে ৯ রানে এবং তার পরের বলেই শাহবাজ আহমেদকে আউট করলেন অজি পেসার।
May 21, 2024, 7:10 pm IST

SRH vs KKR: দুই দলের প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের দল- ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াসকান্ত, টি নটরাজন। কলকাতা নাইট রাইডার্সের দল- সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী,
May 21, 2024, 7:03 pm IST

SRH vs KKR: টসে জিতল সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলস কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে মুখোমুখি কেকেআর সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই তাদের প্রথম একাদশে কোনও বদল আনেনি। টসে জিতে স্কোর বোর্ডে বড় রান তোলার লক্ষ্য নিয়ে ব্যাটিং নেন প্যাট কামিন্স। অন্যদিকে প্রথমে বোলিং করায় কোনও সমস্যা হবে না বলেই জানান শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের শেষ দুটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। তার মধ্যে একটি আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবং অপরটি গতকাল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।গত ১১ মে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর আর খেলেননি শ্রেয়সরা। অনুশীলন ছাড়াই এই ম্যাচে খেলতে নামছে নাইটার। আইপিএলে কেকেআর ও সানরাইজার্সের পারস্পরিক দ্বৈরথ হয়েছে ২৬টি। যার মধ্যে কেকেআর জিতেছে ১৭টিতে, সানরাইজার্সের জয় ৯টিতে। মঙ্গলবার ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস নেই। তবুও যদি খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ পণ্ড হয় সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার কারণে কেকেআর চলে যাবে ফাইনালে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+