Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুয়াহাটি টেস্টে প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড দক্ষিণ আফ্রিকার, বাগে পেয়েও ভারতকে ফলো অন করালেন না বাভুমা

বাগে পেয়েও ভারতকে ফলো অন করাল না দক্ষিণ আফ্রিকা। সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে তেম্বা বাভুমার দল।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪৮৯ রানের জবাবে আজ টেস্টের তৃতীয় দিনে তৃতীয় সেশনে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০১ রানে। ফলে ২৮৮ রানের লিড পায় প্রোটিয়ারা।

২০১০ সালে শেষবার ভারত দেশের মাটিতে ফলো অনে বাধ্য হয়েছিল। সেবার নাগপুর টেস্টে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৫৮ তুলে ডিক্লেয়ার করার পর ভারত প্রথম ইনিংসে তোলে ২৩৩। সেই টেস্টে ভারত ইনিংস ও ৬ রানে হেরেও গিয়েছিল। এ ছাড়া ২০০১ সালে ইডেন টেস্টে অস্ট্রেলিয়া ও ২০০৩ সালে মোহালিতে নিউজিল্যান্ড ভারতকে ফলো অন করিয়েছিল। আজ সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার কাছেও। যদিও তারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৬.১ ওভারে বিনা উইকেটে ৯ রান। আজ ওপেনিং জুটি ভাঙে ৬৫ রানে, ২১.৩ ওভারে। ৩২.২ ওভারে ৯৫ রানে পড়ে দ্বিতীয় উইকেট। এরপরই ধস নামে। ৪৩.৩ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২২। ভারত দুশো পার করতে পারল ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব অষ্টম উইকেট জুটিতে ৭২ রান যোগ করায়।

যশস্বী জয়সওয়াল করেন ৯৭ বলে সর্বাধিক ৫৮। ওয়াশিংটন সুন্দর আটে নেমে ৯২ বলে ৪৮ রান করেন। লোকেশ রাহুল ৬৩ বলে ২২, বি সাই সুদর্শন ৪০ বলে ১৫, ধ্রুব জুরেল ১১ বলে ০, অধিনায়ক ঋষভ পন্থ ৮ বলে ৭, রবীন্দ্র জাদেজা ১৮ বলে ৬, নীতীশ কুমার রেড্ডি ১৮ বলে ১০, কুলদীপ যাদব ১৩৪ বল খেলে ১৯, জসপ্রীত বুমরাহ ১৭ বলে ৫ রান করেন। ব্যাটারদের মধ্যে কুলদীপই সবচেয়ে বেশি বলের মোকাবিলা করেছেন। ৬ বলে ২ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

মার্কো জানসেন ব্যাট হাতে ৯৩ রানের ইনিংস খেলার পর বল হাতেও দারুণ সফল। তিনি ৫টি মেডেন-সহ ১৯.৫ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৬ উইকেট পেলেন। ৬টি মেডেন-সহ ২৭ ওভারে ৬৪ রান দিয়ে তিন উইকেট নেন সাইমন হার্মার। একটি উইকেট পেয়েছেন কেশব মহারাজ।

তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ৮ ওভারে বিনা উইকেটে ২৬। লিড ৩১৪ রানের। রায়ান রিকেলটন ২৫ বলে ১৩ ও এইডেন মার্করাম ২৩ বলে ১২ রানে অপরাজিত আছেন। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ৩ ওভার করে এবং রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ১ ওভার করে হাত ঘুরিয়েছেন।

ভারত যদি দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে ড্র-ও নিশ্চিত করতে পারে তাহলেও সিরিজ হার এড়াতে পারবে না। এখনও টেস্টের দুই দিন বাকি। নিউজিল্যান্ডের পর এবার প্রোটিয়াদের কাছেও দেশের মাটিতে গৌতম গম্ভীরের প্রশিক্ষণাধীন দল টেস্ট সিরিজ হোয়াইটওয়াশের লজ্জার সম্মুখীন হয় কিনা সেদিকেই সকলের নজর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+