Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav Ganguly's Mother: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাজের মা, কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়। বার্ধক্যজনিত সমস্যা নিয়েই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।বৃহস্পতিবার দুপুরের পর থেকে তাঁর শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এমনকি অস্বস্তি বোধ করার পর বাড়িতে ইসিজি করানো হয় নিরূপা গঙ্গোপাধ্যায়। রিপোর্টে কিছু অস্বস্তিকর বিষয় থাকায় তাকে তড়িঘড়ি বিকেলে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার সূত্রের খবর, বার্ধক্যজনিত সমস্যা নিয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাতের দিকে জানা গেল তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, উদ্বেগের কোনও কারণ নেই। তাঁর বুকে সমস্যা হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন।

 Sourav Ganguly

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। প্রয়োজন হলে তাঁর বুকে স্টেন্ট বসানো হতে পারে বলে খবর। আপাতত তিনি চিকিৎসকদের নজরদারিতে থাকবেন। যদি মহারাজের পরিবারের পক্ষ থেকে এবিষয়টিতে স্বীকার করা হয়নি।

বর্তমানে নিরূপা গঙ্গোপাধ্যায়ের বয়স ৭৪ বছর। বিগত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। কখনও কোভিড আক্রান্ত হয়ে, কখনও আবার হৃদরোগের সমস্যা। এর আগে ২০২২ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির মা। সেবারও তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় জ্বর, সর্দি এবং কাশিতে ভুগছিলেন তিনি। আর সেকারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

২০২২ সালে একই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেবারও তাঁর এই একই উপসর্গ দেখতে পাওয়া গিয়েছিল। এবং তখনও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন। এবার ফের একবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল।

হাসপাতালে যান গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যরা। বয়স হওয়ার শারীরিক সমস্যা লেগেই থাকে নিরূপা দেবীর। বাড়িতে তাঁকে সর্বক্ষণই পর্যবেক্ষণে রাখা হয়। এরআগে করোনা আক্রান্ত হওয়ায় এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

বৃহস্পতিবার বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে বিশিষ্ট চিকিত্সকদের পর্যবেক্ষণে চিকিত্সা চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চিকিৎসা। আপাতত কয়েকদিন তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখবেন, এমনাই জানা গিয়েছে নিরূপা দেবীর পরিবার সূত্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+