BCCI: ‘ঈশান সমস্যা’ সমাধানে বিসিসিআইকে সৌরভের বার্তা, ঘরোয়া ক্রিকেট নিয়ে ঋদ্ধির উল্টো সুর মনোজের
ঈশান কিষাণ ইস্যুতে প্রতিদিনই জটিলতা বাড়ছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মানসিক অবসাদের কারণে ভারতীয় দল থেকে বিশ্রাম নেন। এরপর থেকে বিগত কয়েক মাসে ঈশানকে নিয়ে কম জলঘোলা হয়নি। শেষ পর্যন্ত বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েন ঈশান কিষাণ, সঙ্গে শ্রেয়স আইয়ারও।
বোর্ডের সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়ে পড়েছেন ঈশান কিষাণ। ফলে তাঁর ক্রিকেটীয় ভবিষ্যতই চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে তরুণ উইকেটরক্ষকের পাশে দাঁড়ালেন সৌরভ। সেইসঙ্গে প্রাক্তন বিসিসিআই সভাপতি সমস্যা সমাধানের উপায়ও বলে দিলেন। ঈশানের সঙ্গে সমস্যা মেটাতে বোর্ডের শীর্ষকর্তাদের সরাসরি হস্তক্ষেপ করার কথাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সৌরভ বরাবরই তরুণ ক্রিকেটারদের উপর আস্থাশীল। অধিনায়ক থাকাকালীন একাধিক নতুন মুখকে ভারতীয় দলে সুযোগ দিয়েছিলেন। তাই ঈশানেও আস্থা হারাচ্ছেন না মহারাজ। দাদার কথায়,' ঈশান আগে রঞ্জি ট্রফি খেলেছে। সাদা বলের ক্রিকেটও খেলেছে। হঠাত্ করে ঈশান খারাপ ক্রিকেটার হয়ে গেল? এমন হয় না।''
ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে বিসিসিআইয়ের অবস্থানের সঙ্গে সহমত প্রাক্তন বিসিসিআই সভাপতি। মহারাজের কথায়, ' ''আমাদের দিল্লি ক্যাপিটালসের সব ক্রিকেটাররাই ঘরোয়া সাদা বলের দুটি টুর্নামেন্ট(সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে) ট্রফিতে খেলেছেন। ইশান্ত শর্মার মতো ক্রিকেটারও রঞ্জি ট্রফি খেলেছেন।'
একইসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে আইপিএলের কোনও সংঘাত দেখছেন না সৌরভ। তাঁর সাফ জবাব, 'আমাদের ভারতীয় ক্রিকেটাররা যেমন লাল বলের ক্রিকেটে খেলতে সক্ষম তেমনই সাদা বলেও সমান পারদর্শী। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট দুটিই একজন ক্রিকেটারের জীবন গড়ে দিতে পারে।' তবে সাম্প্রতিক কালে ক্রিকেটারদের অতিরিক্ত চাপ নিয়ে চিন্তিত সৌরভ।
অন্যদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ঈশান ইস্যুতে তিনি বলেন, "দেখুন, কেন্দ্রীয় চুক্তি থেকে খেলোয়াড়দের অপসারণ করা এড়ানো যেত, যদিও আমি জানি না তাদের মধ্যে কী কথোপকথন হয়েছিল। তবে এখন এটি সবার কাছে একটি খোলা বার্তা যে যদি কোনও আন্তর্জাতিক ক্রিকেটার ফাঁকা থাকেন তবে তাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এবং এভাবেই এই টুর্নামেন্টকে রক্ষা করতে হবে।'
কার্যত ঋদ্ধিমানের উল্টোসুর শোনা গেল মনোজের মুখে। শুক্রবার ঋদ্ধিমান সাহা বলেছিলেন, কোন কিছুতেই কাউকে জোর করা যায় না। যদিও এবার মনোজ কিন্তু বোর্ডের পাশেই থাকলেন এই ইস্যুতে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications