বোর্ড সভাপতির পদে দৌড়ে আদৌও তিনি রয়েছেন? এই প্রশ্নে যে প্রতিক্রিয়া সৌরভের
সৌরভ নিজে কী বলছেন এই প্রসঙ্গে? বিসিসিআই সভাপতি হিসাবে দৌড়ের প্রশ্নে সৌরভের দাবি, আমার নাম অহেতুক টেনে আনা হচ্ছে। আমার এখনও বোর্ড সভাপতি হওয়ার যোগ্যতা নেই।
মুম্বই, ৫ জানুয়ারি : ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে সুপ্রিম কোর্টের নির্দেশের খাঁড়া নেমে আসতেই ফের নতুন করে বোর্ড সভাপতি পদে নতুন কাউকে বসানোর নির্দেশ এসেছে। আর এক্ষেত্রে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যে সবচেয়ে এগিয়ে তা নানা মহলে কান পাতলেই শোনা যাচ্ছে।
বোর্ড সভাপতি হিসাবে সৌরভের নাম শোনা গিয়েছে স্বয়ং সুনীল গাভাসকরের গলায়। তিনি জানিয়েছেন, ২০০০ সালে ম্যাচ গড়াপেটায় জর্জরিত ভারতীয় ক্রিকেটকে টেনে তুলে এনেছিল সৌরভ। বোর্ড সভাপতি হিসাবেও একইভাবে সৌরভ দায়িত্ব সামলাতে পারবেন বলে দাবি করেছেন গাভাসকর।

তবে যার হয়ে গলা ফাটিয়েছেন গাভাসকর, সেই সৌরভ নিজে কী বলছেন এই প্রসঙ্গে? বিসিসিআই সভাপতি হিসাবে দৌড়ের প্রশ্নে সৌরভের দাবি, আমার নাম অহেতুক টেনে আনা হচ্ছে। আমার এখনও বোর্ড সভাপতি হওয়ার যোগ্যতা নেই।
এখানেই না থেমে সৌরভ বলেন, আমি সিএবি সভাপতি হিসাবে মাত্র একটি বছর পূর্ণ করেছি। এখনও দু'বছর বাকী রয়েছে। আমি বোর্ড সভাপতির পদের দৌড়ে নেই।
সিএবি-ও কি বিচারপতি আর এম লোধার নেতৃত্বাধীন কমিটির সংষ্কারকে বলবৎ করবে? এই বিষয়ে সৌরভের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশে লোধা কমিটির সুপারিশ মানা ছাড়া আর কোনও পথ সিএবির হাতে খোলা নেই। ফলে সিএবি সেই পথেই হাঁটবে।
আগামী ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি একদিনের ম্যাচ হওয়ার কথা রয়েছে ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের পরই বিশেষ সভা ডেকে লোধা কমিটির সুপারিশ বলবৎ করা নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications