টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে কোন চার দলকে দেখছেন সৌরভ? ব্যাটার ও বোলারদের মধ্যে নজরে কারা?
৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি২০ বিশ্বকাপ। তার আগে ইডেনের প্রস্তুতি ঘুরে দেখলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সেই সঙ্গে বেছে নিলেন পছন্দের চার সেমিফাইনালিস্টকেও। এমনকী ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও একটি দলকে ফাইনালে দেখছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সিএবি সভাপতি হিসেবে দ্বিতীয়বার ইডেনে টি২০ বিশ্বকাপ আয়োজন করে বিরল কীর্তি স্থাপন করতে চলেছেন সৌরভ। তার আগে সৌরভ বিসিসিআই সভাপতি থাকাকালীনও ভারত টি২০ বিশ্বকাপে খেলেছে। সৌরভ বৃহস্পতিবার সিএবিতে পা রেখেই ইডেন পরিদর্শন সারেন। ছিলেন সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস-সহ অন্যান্য কর্তারা।
সৌরভ প্রথমে চলে যান মাঠে। কথা বলেন মাঠকর্মীদের সঙ্গে। পিচও খুঁটিয়ে দেখেন। এরপর ইডেনের বিভিন্ন ব্লক ঘুরে প্রস্তুতি সরেজমিনে দেখেন। দিলেন প্রয়োজনীয় নির্দেশও। ইডেনে এবারই প্রথম বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে বেশি ম্যাচ হচ্ছে। ইডেনে দর্শকদের খেলা দেখতে আসার জন্য উৎসাহিতও করেছেন সৌরভ।
সৌরভ মনে করছেন, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে। নিউজিল্যান্ডকে বরাবরের মতো তিনি ডার্ক হর্স হিসেবে বেছে নিয়েছেন। দুই ফাইনালিস্ট বেছে নিতে বললে সৌরভ বলেন, ভারত ও অস্ট্রেলিয়া খুব এক্সাইটিং। ভারত খেলবে ফাইনালে। তার সঙ্গে হয় অস্ট্রেলিয়া, নয়তো দক্ষিণ আফ্রিকা।
অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, বর্তমানে ভালো ফর্মে থাকা ঈশান কিষাণের দিকে থাকছে সৌরভের নজর। অন্যান্য দলের ভালো ব্যাটারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, এইডেন মার্করাম, ইংল্যান্ডের জস বাটলার, ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, মিচেল মার্শ ব্যাট হাতে টি২০ বিশ্বকাপে জ্বলে উঠতে পারেন বলে উপলব্ধি মহারাজের।
বোলারদের মধ্যে টি২০ বিশ্বকাপে সৌরভের বাজি জসপ্রীত বুমরাহ, জশ হ্যাজলউড, কাগিসো রাবাডা, জোফ্রা আর্চার ও বরুণ চক্রবর্তী।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications