বাপ কা বেটা! দ্রাবিড়-পুত্রের কর্নাটকের বিরুদ্ধে শতরানের পথে শেহওয়াগ-তনয়
Vijay Merchant Trophy: বিজয় মার্চেন্ট ট্রফি বিসিসিআইয়ের অনূর্ধ্ব ১৬ বিভাগের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের কর্নাটক বনাম দিল্লি ম্যাচ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
এই ম্যাচেই একে অপরের বিরুদ্ধে খেলছে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র শেহওয়াগের পুত্র। দ্রাবিড় জুনিয়র আজ শূন্য রানে আউট হলেও বাবার ব্যাটিংয়ের সঙ্গে অনেক মিল থাকা শেহওয়াগ-পুত্র এগিয়ে চলেছে বড় রানের দিকে।

বিজয় মার্চেন্ট ট্রফির ম্যাচ তিন দিনের হয়। আজ ছিল প্রথম দিনের খেলা। স্বাভাবিকভাবেই দ্রাবিড় বনাম শেহওয়াগ টক্কর ঘিরে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে ভালোই। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির পুত্র বলে কথা! অন্বয় মিডল অর্ডারে ব্যাট করে, দলের অধিনায়ক এবং উইকেটরক্ষক। আর্যবীর বাবার মতোই ওপেন করে।
মঙ্গলাগিরির এসিএ স্টেডিয়ামে কর্নাটকের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৫৬.৩ ওভারে ১৪৪ রানে। পাঁচে খেলতে নেমে অন্বয় ২ বলের বেশি টেকেনি। শূন্য রানেই আয়ুশ লাকরার বলে বোল্ড হয়ে যায়। আয়ুষ চারটি ও কিরিট কৌশিক তিনটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে দিল্লির স্কোর ৩০ ওভারে ১ উইকেটে ১০৭।
সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৮ বলে ৫০ রান করে ক্রিজে রয়েছে আর্যবীর। অধিনায়ক অর্ণব এস বাগ্গা ৬৬ বলে ৪০ রান করে সাজঘরে ফিরেছে। উল্লেখ্য, সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর আইপিএল খেলেছে, গোয়া দলের হয়ে নিয়মিত সুযোগ পাচ্ছেন। দ্রাবিড়ের বড় ছেলে সমিতকে কর্নাটকের হয়ে কোচবিহার ট্রফি খেলতে দেখা গিয়েছে। সস্ত্রীক দ্রাবিড় সমিতের খেলা দেখেছেন।
ভিনু মানকড় ট্রফিতে সমিত সুবিধা করতে পারেনি। মাত্র একটিই অর্ধশতরান করেছিল। ফলে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে আপাতত জায়গা হয়নি সমিতের। তারই মধ্যে অন্বয় ও আর্যবীরও দেশের হয়ে খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। আর্যবীরের স্টান্স, শট নেওয়ার ভঙ্গি দেখে সহজেই মিল পাওয়া যাবে বীরুর সঙ্গে। পেসার বৈভব সি-কে অবলীলায় ডিপ স্কোয়্যার লেগ দিয়ে ছক্কা মেরেছে আর্যবীর। অফ সাইডে চারটি বাউন্ডারিও হাঁকিয়েছে। গত মরশুমে দিল্লির অনূর্ধ্ব ১৬ দলে থাকলেও আর্যবীর সুযোগ পায়নি। এবার সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছে বীরু-তনয়।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা












Click it and Unblock the Notifications