SMAT 2024: তারকাদের ভিড়ে উজ্জ্বল পারফরম্যান্স দুই তরুণের, মধ্যপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই

রঞ্জি ট্রফি, ইরানি কাপের পর এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ভারতীয় ক্রিকেটে মুম্বইয়ের দাপট অব্যাহত। রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মধ্যপ্রদেশের মুখোমুখি হয়েছিল মুম্বই। ৫ উইকেটে জয় পেয়ে চ্যাম্পিয়ন হল মুম্বই।

মুস্তাক আলি ট্রফির ফাইনালে ফোকাসে ছিলেন দুই নাইট। একজন মুম্বইয়ের অজিঙ্কা রাহানে অন্যজন মধ্যপ্রদেশের বেঙ্কটেশ আইয়ার। ফাইনাল ম্যাচে দুই নাইট বড় রান করতে পারেল না। কিন্তু বেঙ্কটেশ আইয়ারদের টেক্কা দিয়ে গেলেন রাহানেরা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। শুরুতেই পর পর উইকেট হারালেও মধ্যপ্রদেশকে লড়াইয়ে ফেরালেন রজত পাটীদার। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৪ রান তোলে মধ্যপ্রদেশ।

মধ্যপ্রদেশের হয়ে অধিনায়ক রজত পাটীদার ৪১ বলে অপরাজিত ৮০ রান করেন । তাঁর ইনিংসে ছিল ৬টি করে চার ও ছক্কা। রজতকে সঙ্গ দেন বেঙ্কটেশ। ৯ বলে ১৭ রান করেন। সৌরাংশু সেনাপতি ১৭ বলে ২৩ রান করেন। আর কোনও এমপি ব্যাটার বড় রান পেলেন না। তবে ইনিংসের শেষ বলে বিতর্ক হল।

মুম্বইয়ের বোলিং ইনিংসের শেষ বলকে হোয়াইড দেন মাঠে থাকা আম্পায়ার। কিন্তু মুম্বই রিভিউ নেয়। এরপর তৃতীয় আম্পায়ার হোয়াইডটি খারিজ করে দেন। কিন্তু রজত পাটীদার ফের মাঠে থাকা আম্পায়ারের কাছে গিয়ে হোয়াইডের আবেদন করেন। এরপর ফের টিভি আম্পায়ার ফের একবার দেখেন এবং ভুল স্বীকার করে হোয়াইড দেন। শার্দূল ঠাকুরের শেষ বলে ছয় মারেন রজত।

জবাবে ব্যাট করতে নেমে মুম্বইয়ের পৃথ্বি শ শুরুতেই আউট হন। রাহানে ৩৭ রান করেলন। শ্রেয়স ১৬ রানে আউট হলেন। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৪৮ রান করলেন। পর পর উইকেট হারিয়ে চাপে পরে যায় মুম্বই। দলকে চাপ থেকে উদ্ধার করলেন দুই তরুণ সূর্যাংশ শেড়গে এবং অথর্ব আনকোলেকর। দুই জনে ষষ্ঠ উইকেটে ২০ বলে অপরাজিত ৫১ পান যোগ করেন। ১৫ বলে অপরাজিত ৩৬ রান করেন সূর্যাংশ। ছয় বলে অপরাজিত ১৬ রান করেন অথর্ব।

শেষ পর্যন্ত ১৩ বল বাকি থাকতেই জয় হাসিল করে মুম্বই। এই নিয়ে দ্বিতীয়বার সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতল মুম্বই। ম্যাচের সেরা হলেন সূর্যাংশ শেড়গে । ৪৯৬ রান করে টুর্নামেন্টের সেরা হলেন রাহানে। এই টুর্মামেন্টে রাহানের ফর্মই স্বস্তি দিচ্ছে কেকেআরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+