Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণ আফ্রিকার কড়া চ্যালেঞ্জ সামলাতে তৈরি শুভমান, কম্বিনেশন চূড়ান্ত করতে চান টসের আগেই

অতিরিক্ত স্পিনার, নাকি সিমার? ইডেন টেস্টে খেলতে নামার আগে এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ভারত। শুভমান গিলের কথাতেও তেমনই ইঙ্গিত।

ইডেনে যে প্রথম দিন থেকে বল লাট্টুর মতো ঘুরবে না তা স্পষ্ট। সূত্রের খবর, গৌতম গম্ভীর চাইছিলেন পুরোপুরি ঘূর্ণি পিচ। কিন্তু সেটা হচ্ছে না। আজ বিকেল সাড়ে ৪টেয় পিচ ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল সন্ধের পরও পিচ খোলা রাখা হয়েছিল, শিশির পড়েছে। ফলে পিচ আর্দ্র ছিল আজ সকালে। এই আবহে ধন্দ কাটানোর চেষ্টায় শুভমান গিলরা।

ইডেন গার্ডেন্সে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ প্রথম একাদশে থাকছেন। আকাশ দীপ দলে রয়েছেন। তাঁকে তৃতীয় পেসার হিসেবে দেখা যাবে, নাকি স্পিনারের সংখ্যা বাড়ানো হবে, সেটাই চূড়ান্ত করতে হবে। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব-এই চারজন স্পিনার রয়েছেন ভারতীয় দলে। জাদেজা, অক্ষর এবং ওয়াশিংটন ব্যাট হাতেও অবদান রাখতে পারেন।

আজ শুভমান গিল বলেছেন, "বছরের এই সময়ে সব সময়ই একটা দ্বন্দ্ব থাকে যে আপনি একজন অতিরিক্ত সিমার চান নাকি স্পিনার। তাই আমরা আগামীকাল পরিস্থিতি দেখে একাদশ চূড়ান্ত করব।" তবে, তাঁর সম্পূর্ণ ভাবনা প্রকাশ না করেই গিল উল্লেখ করেন যে, স্পিনারদের ম্যাচ নির্ধারণ করার ক্ষমতা রয়েছে।

গিল আরও যোগ করেন, "এটা প্রায় চূড়ান্ত। পিচ গতকালের থেকে আলাদা দেখাচ্ছে। আমরা আগামীকাল সকালে এটি দেখব এবং তারপর স্পিন কম্বিনেশন চূড়ান্ত করব, কারণ স্পিনাররাই, কমবেশি, খেলার গতিপথ নির্ধারণ করবেন।"

ওয়াশিংটন, জাদেজা এবং অক্ষর-এর ব্যাটার হিসেবে দলে যে অবদান রাখেন তা উল্লেখ করেন গিল। গিল বলেন, "অক্ষর, ওয়াশিংটন বা জাদেজা, যাঁরা ভালো ব্যাটিং অলরাউন্ডার, তাঁদের পেয়ে আমরা ভাগ্যবান। বিশেষ করে ভারতে তাঁদের বোলিং ও ব্যাটিং রেকর্ড চমৎকার। এটি একটি উত্তেজনাপূর্ণ টেস্ট হতে চলেছে, এবং আরও বিকল্প থাকা ভালো।"

পেসারদের জ্বলে ওঠার সম্ভাবনার কথা না উড়িয়ে দিয়ে শুভমান বলেন, "যদি এটি শুষ্ক পিচ হয়, তাহলে রিভার্স স্যুইং বড় ভূমিকা নেবে। ২০২৪ সালের ইংল্যান্ড সিরিজের সময় স্পিন-বান্ধব পিচ হলেও পেসাররা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন। যদি বল রিভার্স করে, তাহলে পেসাররা সব সময়েই ম্যাচে থাকেন।"

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে মহম্মদ শামির বাদ পড়া নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল, যদিও এই অভিজ্ঞ পেসার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেছেন। গিল বলেন, শামির মতো দক্ষ কাউকে বাদ দেওয়া সব সময়ই একটি কঠিন সিদ্ধান্ত।

তিনি জানান, "শামির মানের বোলার বেশি নেই। কিন্তু যাঁরা খেলছেন তাঁরাও দুর্দান্ত খেলছেন। কখনও কখনও শামি ভাইয়ের মতো খেলোয়াড়দের বাদ পড়া কঠিন। নির্বাচকরা আপনাকে এর (শামির বাদ পড়া) একটি ভালো উত্তর দিতে পারবেন।"

ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক গিল, খেলেন সব ফরম্যাটেই। শামির কথায়, "আমি এখনও চাপ কীভাবে সামলাব তা খুঁজে বের করার চেষ্টা করছি। আমি মনে করি এশিয়া কাপ থেকে কাজের চাপ শুরু হয়েছে, আমরা প্রায় পরপর খেলছি, বিভিন্ন দেশে ভ্রমণ করছি, চার-পাঁচ দিনের মধ্যে ফরম্যাট পরিবর্তন করছি। সুতরাং, আমি এটাও খুঁজে বের করার চেষ্টা করছি যে কোন জিনিস আমাকে সেরা সুযোগ দেয় যাতে আমি খেলা সব ফরম্যাটে পারফর্ম করতে এবং সফল হতে পারি। তবে চ্যালেঞ্জটি শারীরিকের চেয়ে মানসিকই বেশি।"

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা যে কড়া চ্যালেঞ্জ ছুড়বে সে বিষয়ে নিশ্চিত গিল। তিনি বলেন, "আমরা জানি যে ডব্লিউটিসি চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াই সহজ হবে না। কঠিন মুহূর্ত আসবে। কিন্তু আমরা সেগুলো ভালোভাবে সামলেছি। WTC ফাইনালের দৌড়ে থাকার ক্ষেত্রেও এই দুটি টেস্ট গুরুত্বপূর্ণ।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+