Shakib Al Hasan: রাজনীতির ময়দানে ইনিংস শুরু করছেন শাকিব, শাসক দলের টিকিটেই লড়বেন নির্বাচনে
Shakib Al Hasan: ক্রিকেটার শাকিব আল হাসান এখন বেলাশেষের সূর্য। ক্রিকেটের ২২ গজকে পাকাপাকিভাবে বিদায় জানানোর আগেই রাজনীতির ময়দানে নামলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচনেই শাসক দল আওয়ামী লিগের প্রার্থী হলেন শাকিব। শেখ হাসিনার দলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম রয়েছে দেশের ক্রিকেট অধিনায়কের।
মাশরাফি মোর্তাজার পর বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় অধিনায়ক হিসাবে নির্বাচনে লড়বেন শাকিব আল হাসান। মনোনয়ন তালিকায় দেখা গিয়েছে মাগুরা ১ আসন থেকে লড়াই করবেন শাকিব। এই জেলারই ভূমিপুত্র শাকিব। বিশ্বকাপ পর্ব শেষ হওয়ার পর থেকেই শাকিবের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে জল্পনা চলছিল, তাঁর হয়ে মনোনয়ন পত্রও তোলা হয়। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

আওয়ামী লিগে প্রার্থী তালিকায় শুধু শাকিব আল হাসান নয়, একইসঙ্গে রয়েছেন আরও তারকা। প্রাক্তন ক্রিকেটার মাশরফি বিন মোর্তাজাও ফের আওয়ামী লিগের টিকিটে প্রার্থী হচ্ছেন। ২০১৮ সালের নির্বাচনেও তিনি আওয়ামী লিগের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং জয়ীও হয়েছিলেন।নির্বাচনেই প্রার্থী হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফিরদৌস। ঢাকা-১০ আসনে প্রার্থী হয়েছেন ফিরদৌস।
আওয়ামী লিগের দলনেত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে লড়বেন। এই নিয়ে সপ্তমবার তিনি এই আসন থেকে প্রার্থী হচ্ছেন। নির্বাচনী লড়াইয়ে প্রথম থেকেই এগিয়ে শাসক দল। বিরোধী বিএনপি এখনও সেভাবে প্রার্থী তালিকায় তাক লাগাতে পারেনি।
দলীয় সূত্রের খবর, গত নির্বাচনেই শাকিব প্রার্থী হতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিবকে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের তাঁকে প্রয়োজন। শাকিব আপাতত খেলায় মন দিন। তবে এবার শাকিবকে প্রার্থী করে চমক দিল বাংলাদেশের বর্তমান শাসক দল।
সামনেই দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে টেস্ট সিরিজ। তারপরই নিউজ়িল্যান্ড সফরে যাবে টাইগাররা।
গত ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে আঙুলে চোট পান শাকিব। কবে জাতীয় দলে ফিরবেন, তা এখনও অনিশ্চিত। এরইমধ্যে রাজনীতির ময়দানে প্রবেশ করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications