Shakib Al Hasan: বাংলাদেশের তারকার বিপদ বাড়ল! এবার ইংল্যান্ডে ধাক্কা খেয়ে অনিশ্চিত শাকিবের কেরিয়ার
Shakib Al Hasan: শাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নিরাপত্তাজনিত কারণে দেশেও ফিরতে পারছেন না এই অলরাউন্ডার।
আইপিএল খেলার ইচ্ছা থাকলেও নিলামে দল পাননি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন। যদিও এবার সেটাও অনিশ্চয়তার মুখে পড়ল।

শাকিব আল হাসানের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। গত সেপ্টেম্বরে শাকিব কাউন্টি ম্যাচে টনটনে সারের হয়ে খেলতে নেমে ৯ উইকেট নিয়েছিলেন। ২০১০-১১ মরশুমের পর এবারই প্রথম তিনি কাউন্টি খেলতে যান।
সমারসেটের বিরুদ্ধে সেই ম্য়াচে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে রিপোর্ট দিয়েছিলেন আম্পায়ার স্টিভ ও'শফনেসি ও ডেভিড মিল্নস। এরপর শাকিব ভারত সফরে এসে টেস্ট সিরিজ খেলেন। জানান, টি২০ বিশ্বকাপের পর টি২০ আন্তর্জাতিক আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
মীরপুরে কেরিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা ছিল। কিন্তু দেশে ঢুকতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি। জানা গিয়েছিল, শাকিব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন। তবে বাংলাদেশ দলে ফেরা নিয়ে সংশয়ের মধ্যেই ফের ধাক্কা খেলেন।
ইসিবি শাকিবের বোলিং অ্যাকশন নিরপেক্ষভাবে যাচাইয়ের জন্য ভার দিয়েছিল লফবরো ইউনিভার্সিটিকে। সেখানে বোলিং অ্যাকশন বিশ্লেষণের পর যে রিপোর্ট এসেছে তা বাড়াল শাকিবের বিপদ। বলা হয়েছে, এলবো এক্সটেনশন নির্ধারিত মান ১৫ ডিগ্রির চেয়ে বেশি।
সে কারণেই শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইসিবি। অ্যাসেসমেন্ট রিপোর্ট আসার পর ১০ ডিসেম্বর থেকে শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি হলো। মনে করা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও শাকিবের বোলিং করা কঠিন হয়ে দাঁড়াবে।
বোলিং করা নিশ্চিত করতে হলে ফের শাকিবকে পরীক্ষার মুখে পড়তে হবে। দেখা হবে এলবো এক্সটেনশন তিনি ১৫ ডিগ্রির কমে নামিয়ে আনতে পারছেন কিনা। এমনিতে অন্য দেশে বোলিংয়ে নিয়ম অনুযায়ী শাকিবের বাধা নেই। কিন্তু তাঁর বোলিং অ্যাকশন নিয়ে অন্যত্রও অভিযোগ ওঠা স্রেফ সময়ের অপেক্ষা। শাকিব যতক্ষণ না ফের পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে পারছেন, ইসিবি থেকে ক্লিয়ারেন্স আদায় করতে পারছেন, ততক্ষণ আপাতত ইংল্যান্ডে তাঁর বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি থাকবে।
শাকিব কানপুরে ভারতের বিরুদ্ধে টেস্টে খেলার পর প্রথমবার মাঠে নামেন গত মাসে। আবু ধাবি টি১০ লিগে তিনি বাংলা টাইগারের হয়ে খেলেন। ব্যাট হাতে ৬৩ রান করার পাশাপাশি বল হাতে ৫টি উইকেট পান।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications