Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: মহি‌লা প্রিমিয়ার লিগে বাদশাহী উদ্বোধনী অনুষ্ঠান, শাহরুখ শো-য়ে সূচনা স্মৃতিদের মেগা টুর্নামেন্টের

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স দিল্লি ক্যাপিটালস। জাঁকজমকভাবে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ শুরু করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান‌ মাতাবেন বলিউডি তারকারা।

মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনে বড় চমক দিল বিসিসিআই। ইতিমধ্যেই বিসিসিআই ঘোষণা করে দিয়েছে, মেয়েদের লিগের উদ্বোধনে পারফর্ম করবেন একঝাঁক বলিউডের নক্ষত্র। নাম ঘোষিত হয়েছিল বরুণ ধাওয়ান, শাহিক কাপুর, টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা দের। এবার উদ্বোধনী অনুষ্ঠান আরও বাদশাহী।

WPL 2024

মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। বুধবার রাতে বোর্ডের পক্ষ থেকে সরকারীভাবে কিং খানের নাম ঘোষণা করা হল। মহিলাদের প্রিমিয়ার লিগে বলিউড বাদশার কোনও টিম নেই। কিন্তু দল না থাকলে কী হবে তিনিই এবার সূচনা পর্বের মুখ্য অতিথি।
উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক এক ঘণ্টা আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। কার্তিক ছাড়াও থাকবে সিদ্ধার্থ মালহোত্রার ধামাকাকার পারফরম্যান্স।চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হবে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগুলি হবে।চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উল্লেখ্য ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পেয়েছেন শাহরুখ খান। 'জওয়ান'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান শাহরুখ খান। বেশ কয়েক বছর পর সেরা অভিনেতা হিসেবে কোনও পুরস্কার জিতলেন বলিউডের এই মেগাস্টার। ক্রিকেটের সঙ্গে শাহরুখ ২০০৮ সাল থেকেই জড়িয়ে আছেন। তিনি নাইট রাইডার্স দলের মালিক। তবে তাঁর মতো তারকার আগমন মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানের গ্যালার আরও বাড়াল।


অন্যদিকে, বুধবার ছিল মহিলা প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন্স মিট। পাঁচ দলের অধি‌নায়করা মিলিত হয়েছিলেন বেঙ্গালুরুতে। ট্রফির সঙ্গে ছবি তোলেন পাঁচ দলের অধিনায়করা। তবে এই অনুষ্ঠানেও আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন আরসিবি দলের নেত্রী স্মৃতি মান্ধানা

এদিকে, পুরুষদের আইপিএলের সূচি ঘোষণা হবে বৃহস্পতিবার বিকেল ৫টায়। অরুণ ধুমল আগেই জানিয়ে দিয়েছিলেন ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। আইপিএলের সূচি প্রকাশ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমা ও স্টার স্পোর্টসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+