শেফালি বাদ, রেণুকার প্রত্যাবর্তন! অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা
অস্ট্রেলিয়া সিরিজ ও ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল বেছে নেওয়া হলো আজ। অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, সবচেয়ে ছোট দল নির্বাচনী বৈঠক হলো এদিন। আশা করি, এই বৈঠকের ফল ভালোই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলে ঠাঁই পেলেন না শেফালি ভার্মা। তবে রেণুকা সিং দলে এলেন।
আমনজ্যোৎ কৌরের হাল্কা চোট রয়েছে। তিনি বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রয়েছেন। সে কারণে আমনজ্যোৎ অস্ট্রেলিয়া সিরিজের দলে নেই। ফিট হয়ে যাতে তিনি বিশ্বকাপে খেলতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত। আমনজ্যোতের জায়গায় সায়ালি সাতঘাড়ে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন, বিশ্বকাপে তিনি রয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায়।

দলের ভারসাম্য নিয়ে আত্মবিশ্বাসী হরমনপ্রীত। তিনি বলেন, পাওয়ারপ্লেতে বল করার জন্য রেণুকা ও ক্রান্তি গৌড় রয়েছেন। স্লগ ওভারে হাত ঘোরাবেন শ্রী চরণী, দীপ্তি, রাধা। স্নেহ রানাও মাঝের ওভারগুলিতে বল করবেন। খুব বেশি রদবদল না করে, ধারাবাহিকতাতেই গুরুত্ব দিচ্ছি।
হরমনপ্রীত প্রশংসা করলেন কোচ অমল মুজুমদারেরও। কৌর বলেন, আমাদের দলের কোচ হয়ে অনেকেই এসেছেন। তবে 'অমল স্যর' আসার পর দলে স্থিতাবস্থা রয়েছে। সব প্লেয়ার খুশি। নির্বাচকদের থেকেও আমরা সমস্ত রকমের সমর্থন পাচ্ছি, যার প্রশংসা করতেই হয়। রেণুকার প্রত্যাবর্তন প্রসঙ্গে নির্বাচক নীতু ডেভিড বললেন, রেণুকার কিছু চোট-আঘাতের সমস্যা থাকায় তিনি বাইরে ছিলেন। তবে এখন তিনি খেলার জন্য প্রস্তুত। রেণুকা আমাদের প্রধান বোলার। বিশ্বকাপের মতো আসরে তাঁকে পাওয়া যাচ্ছে, এটা ভালো বিষয়।
বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় মহিলা দল- হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), প্রতীকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), রেণুকা ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, আমনজ্যোৎ কৌর, রাধা যাদব, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), শ্রী চরণী, স্নেহ রানা।
স্ট্যান্ডবাই- তেজল হাসাবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, উমা ছেত্রী, মিন্নু মনি, সায়ালি সাতঘাড়ে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications