পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারালেন সরফরাজ আহমেদ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার শাস্তি স্বরূপ পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব খোয়ালেন সরফরাজ আহমেদ। পরিবর্তে লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন আজহার আলি।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পর্যুদস্ত হওয়ার শাস্তি স্বরূপ পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব খোয়ালেন সরফরাজ আহমেদ। পরিবর্তে লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন আজহার আলি। তরুণ বাবর আজম পাকিস্তানের টি-টোয়েন্টি শিবিরের অধিনায়ক হতে চলেছেন বলে খবর।

২০১৬ সালে সরফরাজ আহমেদকে পাকিস্তানের টি-টোয়েন্ট দলের নেতা বাছা হয়েছিল। সে বছর ভারতে হওয়া ২০ ওভারের বিশ্বকাপে সরফরাজের নেতৃত্বে সাফল্য পায়নি পাক ক্রিকেট দল। ২০১৭ সালে সরফরাজকেই পাকিস্তানের ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচন করা হয়। সে বছর তাঁর নেতৃত্বেই ইংল্যান্ডে ফাইনালে ভারতকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান।
এরপর থেকে নামতে করতে শুরু করে সরফরাজ আহমেদ ও পাকিস্তান ক্রিকেট দলের ভাগ্য। ইংল্য়ান্ডে মাস তিনেক আগে শেষ হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে আশা জাগিয়েও টুর্নামেন্টের শেষ চারে প্রবেশ করতে পারেনি পাকিস্তান। তা সত্ত্বেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজে সরফরাজ আহমেদকেই পাকিস্তান ক্রিকেট দলের নেতা বাছা হয়।
সরফরাজের নেতৃত্বে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ফলে ওয়ান ডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই হারে পাকিস্তান। ওই সিরিজে সরফরাজ আহমেদের ব্যাটিং পারফরম্যান্স ও নেতৃত্ব দেওয়ার পদ্ধতিতে অসন্তুষ্ট হন পাক ক্রিকেট দলের হেড কোচ তথা প্রধান নির্বাচক মিসবা-উল-হক। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয় যে টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে দলের অধিনায়কের পদ থেকে সরফরাজকে সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সেই সফরের জন্য দল ঘোষণার আগে অধিনায়ক পরিবর্তনকে উল্লেখযোগ্য বলেই মনে করছে ক্রিকেট মহল।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications