ভনের 'ম্যাচ ফিক্সিং' মন্তব্যের পাল্টা 'মানসিক কোষ্ঠকাঠিন্য'-এর খোঁচা বাটের
ভনের 'ম্যাচ ফিক্সিং' মন্তব্যের পাল্টা 'মানসিক কোষ্ঠকাঠিন্য'-এর খোঁচা বাটের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মধ্যে তুলনা টানা নিয়ে মাইকেল ভন ও সলমন বাটের মধ্যে কথার লড়াই চরম পৌঁছেছে। যা ইংল্যান্ড ও পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটারের ব্যক্তিগত স্তরকে আঘাত করে ফেলেছে। একদিন আগে সলমন বাটের সঙ্গে জুড়ে থাকা ম্যাচ ফিক্সিং কাণ্ডকে সামনে এনে পাকিস্তানের প্রাক্তন ওপেনারকে আক্রমণ শানিয়েছিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে পাল্টা আক্রমণের ক্ষেত্রেও ব্যক্তিগত স্তরকেই বেছে নিয়েছেন সলমন।

কী বলেছেন বাট
বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনকে নিয়ে তুলনা টানা নিয়ে চলতে থাকা কথার লড়াইয়ের মধ্যে মাইকেল ভন আচমকাই তাঁর নামের সঙ্গে জুড়ে থাকা কুখ্যাত ম্যাচ ফিক্সিংয়ের প্রসঙ্গে তুলে আনতেই রাগে অগ্নিশর্মা হয়েছেন সলমন বাট। এ ধরনের কথা বলে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নিজের নিম্নরুচির পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার। সেই সঙ্গে ভনের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বাট। প্রাক্তন পাক তারকার কথা, 'মস্তিষ্কের কোষ্ঠকাঠিন্য'-এ ভুগছেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান।

ভনের ফিক্সিং মন্তব্য
গত দুই দিন ধরে চলতে থাকা কথা লড়াই চরম পর্বে পৌঁছয়, যখন সলমন বাটের সঙ্গে জুড়ে থাকা ম্যাচ ফিক্সিং কাণ্ড ফের উত্থাপন করেছিলেন মাইকেল ভন। লিখেছিলেন, এখন যেভাবে বাট সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরোধিতা করছেন, ২০১০ সালের ম্যাচ ফিক্সিংয়ের সময়ও প্রাক্তন পাক ক্রিকেটারের ভাবনা তেমনই স্বচ্ছ ছিল।

যদিও শুরুটা করেছিলেন বাট
বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনকে নিয়ে কথার লড়াইয়ের মধ্যে ব্যক্তিগত আক্রমণের পর্বটা অবশ্য সলমন বাটই শুরু করেছিলেন। ক্রিকেটার মাইকেল ভনের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আদৌ বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের মধ্যে তুলনা টানার যোগ্য কিনা, কার্যত সেই প্রশ্নই তুলে দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যান। বাটের কথায়, টেস্ট ভাল ব্যাটসম্যান হলেও ওয়ান ডে ক্রিকেটে ব্যর্থ ছিলেন ভন। তাতেই চটে গিয়ে বাটকে নিয়ে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত মন্তব্য করে বসেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান।

বিরাট বনাম কেন
বিরাট কোহলিকে এ প্রজন্মের সেরা ব্যাটসম্যান মানতে রাজি হননি মাইকেল ভন। এ লড়াইয়ে কেন উইলিয়ামসকে এগিয়ে রেখে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, কিউয়ি অধিনায়কের জন্ম ভারতে হলে তিনি নিশ্চয়ই বিশ্বের সেরা ক্রিকেটার বলে গণ্য হতেন। উল্টে বিরাটকে সেরা বলে সম্বোধন না করলে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণের শিকার হতে হয় বলেও দাবিও করেছিলেন ভন। এর তীব্র বিরোধিতা করে ১৩০ কোটির ভারতবর্ষের বুক থেকে সেরা হিসেবে নিজেকে প্রমাণ করা কতটা কষ্টকর, তা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন সলমন বাট। আর সেখান থেকেই বিতর্ক অন্য মাত্রা নেয়।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications