MS Dhoni's Birthday: মধ্যরাতেই জন্মদিন পালন মাহির,স্বামীর পা ছুঁয়ে প্রণাম সাক্ষীর, দেখুন ভাইরাল ভিডিও
জীবনের পাতায় ৪৩ বছরে পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। বরাবরই আড়ম্বরহীন জন্মদিন পালন করতেই পছন্দ করেন ক্যাপ্টেন কুল। প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে চান। কিন্তু ধোনির জন্মদিন বলে কথা, ভক্তদের কাছে দিনটা মাহি পার্বণ। ধোনির বয়স বাড়ে, চুলে পাক ধরে, কিন্তু ধোনি কখনও পুরনো হন না। এটাই ম্যাজিক।
রাত ঠিক বারোটায় কেক কেটে উদযাপন করলেন কাছের মানুষদের নিয়ে। সাক্ষীকে পাশে নিয়ে কেক কাটলেন বার্থডে বয়। স্বামীকে কেক খাইয়ে মজা করে ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন সাক্ষী, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ধোনি-সাক্ষীর এই ভিডিও। এখন স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে মুম্বইয়ে আছেন। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে বিশেষ আমন্ত্রিত ধোনিরা। সেখানেই স্ত্রীকে পাশে নিয়ে বিশেষ কেক কেটে জন্মদিন পালন করলেন ধোনি।

ধোনির সাফল্যের ক্যাবিনেটে রয়েছে দুটি বিশ্বকাপ, একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি টেস্ট সেরা দলের খেতাব এবং অবশ্যই পাঁচ পাঁচটি আইপিএল ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। ক্রিকেট এবং ধোনির সম্পর্ক এখনও চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সির সুতোয় বাধা।
সদ্য সমাপ্ত মরশুমে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সরকারি ভাবে কোনও কিছু ঘোষণা করেননি। বরং কিছুটা রহস্য বজায় রেখেছেন। আগামী মরশুমে আইপিএলে খেলবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। আপাতত ধোনি বা সিএসকের পক্ষ থেকে কিছুই ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে নিলাম পর্বের আগেই বিষয়টি চূড়ান্ত হবে। ৪৩ বছরেও মাহিকে মাঠে দেখতে চান ভক্তরা।












Click it and Unblock the Notifications