World Cup 2011: বিশ্বকাপ জয়ের ১৩ বছর, স্মৃতির সরণিতে সচিন-বিরাটরা, গম্ভীরের জার্সিতে এখনও লেগে ধুলো

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২ এপ্রিল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয়। ২৮ বছর পর আবার ২০১১ সালে এই দিনেই ভারত একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল। দেখতে দেখেত পেরিয়ে গেল ১৩ বছর। কিন্তু ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতির পাতায় এখনও অমলিন এই দিনটি। এমনদিনে স্মতির সরণিতে ফিরেছেন ভারতের বিশ্বকাপ জয়ের যোদ্ধারা।

সচিন তেন্ডুলকর থেকে গৌতম গম্ভীর, বিরাট কোহলি থেকে যুবরাজ সিং প্রত্যকেই সোশ্যাল সাইটে বিশ্বকাপ জয়ের স্মৃতি চারণা করেছেন। কেরিয়ারের বেলাশেষে স্বপ্নপূরণ হয়েছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের। মঙ্গলবার সোশ্যাল সাইটে সচিন লিখেছেন "তেরো বছর আগে, আমার শৈশবের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। স্মৃতি, দল এবং ১০০ কোটির বেশি মানুষের অবিশ্বাস্য সমর্থনের জন্য চির কৃতজ্ঞ.

World Cup 2011

নিজেরসোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যুবরাজ। সেখানে বিশ্বকাপ জয়ের ভারতের অন্যতম কাণ্ডারী লিখেছেন, ''২০১১ বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তটা উপভোগ করছি এখনও।'' সেবার গোটা টুর্নামেন্টে ৯ ম্য়াচ খেলে মোট ৩৬২ রান করেছিলেন যুবি ব্যাট হাতে। বল হাতে ১৫ উইকেটও নিয়েছিলেন।


বিরাট কোহলি আবার আরসিবি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে বিশ্বকাপ জয় প্রসঙ্গে বলেছেন, 'ঘরের মাঠে সমর্থকদের সামনে ২০১১ সালের বিশ্বকাপ জেতা এমন একটি অভিজ্ঞতা যা আমি কখনই ভুলব না এবং সেই রাতে 'বন্দে মাতরম' বাজানো হয়েছিল। ২০১১ সালের বিশ্বকাপ জয় আমার জন্য অন্যতম সেরা স্মৃতি"।

হরভজন সিং বলেছেন , "২০১১ বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ ইনিংস। যখন আমরা দ্রুত দুটি উইকেট হারিয়ে ফেলি এবং তিনি একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং দুর্দান্ত জুটি গড়েন। সেই ইনিংস নিয়ে কেউ বেশি কথা বলে না, তবে এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ইনিংস।

ফাইনা্লে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেন গৌতম গম্ভীর। সেই ম্যাচের ধুলো মাখা মলিন জার্সিটি এখনও কাচেননি গৌতি। নাইট মেন্টর বলেন, 'বিশ্বকাপ ফাইনালে ব্যাটিং করার সময় আমার ধুলো মাখা জার্সিটি একই রকমভাবে রেখে দিয়েছি, এখনও পরিষ্কার করিনি।'


বিশ্বকাপ জয়ের পরে ট্রফি নিয়ে ওয়াংখেড়ের চারপাশে প্রদক্ষিণ করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। ২০১১ সালের পর ভারতের বিশ্বকাপ জয় অধরাই থেকেছে। ২০১১ সালের সেই বিশ্বকাপই একদিনের ফরম্যাটে ভারতের শেষ বিশ্ব জয়। গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনাল। যদিও ট্রফি আসেনি। হতাশায় মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+