SMAT 2023: ঋতুরাজ ও কেদারের ঝড়ে উড়ে গেল বাংলা, জয় দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি অভিযান শুরু মহারাষ্ট্রের

SMAT 2023: সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলা। মোহালিতে আজ ৩৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল মহারাষ্ট্র। ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়।

ঋতুরাজের পাশাপাশি অধিনায়ক কেদার যাদবও ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন।

SMAT 2023: ঋতুরাজ ও কেদারের ঝড়ে উড়ে গেল বাংলা

চলতি মরশুমে বিসিসিআইয়ের প্রথম টুর্নামেন্টের জন্য বাংলা এবার জোরকদমে প্রস্তুতি নিয়েছিল। মহারাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে দলের প্রস্তুতিতে খুশি ছিলেন হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা, সহকারী কোচ সৌরাশিস লাহিড়ি-সহ বাংলার কোচিং স্টাফেরা। কিন্তু চিন্তা ছিল যাঁকে নিয়েই সেই ঋতুরাজ গায়কোয়াড়ই ফারাক গড়ে দিলেন।

জয়ের জন্য মহারাষ্ট্রের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২০ ওভারে ১৫৯ রানের। ১৪.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মহারাষ্ট্র। ৯টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ঋতুরাজ ৪০ বলে ৮২ রান করেন। ২৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন কেদার। আজিম কাজি অপরাজিত থাকেন ১২ বলে ১৮ রানে। ওপেনার আরশিন কুলকার্নি করেন ৮ বলে ১৩।

ঋতুরাজের উইকেটটি পান প্রদীপ্ত প্রামাণিক। মহারাষ্ট্রের দ্বিতীয় উইকেট পড়ে ১০.৩ ওভারে ১১৯ রানে। আকাশ দীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট পান। মুকেশ কুমার ২ ওভারে ৩০, ঈশান পোড়েল ২ ওভারে ৩৫ রান দেন। শাহবাজের তিন ওভারে খরচ হয় ৩৩ রান। তাঁরা কেউই উইকেট পাননি।

SMAT 2023: ঋতুরাজ ও কেদারের ঝড়ে উড়ে গেল বাংলা

এদিন বিকেল সাড়ে চারটে থেকে ছিল এই ম্যাচটি। টস জিতে বাংলাকে ব্য়াট করতে পাঠায় মহারাষ্ট্র। প্রথম ওভারের প্রথম বলেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন অভিমন্যু ঈশ্বরণ। অপর ওপেনার অভিষেক পোড়েল ১৪ বলে ১৫ রানে আউট হন। বাংলার অধিনায়ক হিসেবে সুদীপ কুমার ঘরামির এটিই ছিল প্রথম ম্য়াচ। অভিমন্যুর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামেন শাকিব হাবিব গান্ধী।

সুদীপ তিনে নেমে ৩৪ বলে ৪৪ রান করেন। শাহবাজ আহমেদ ৯ বলে ১১, শাকির গান্ধী ১২ বলে ৯, ঋত্ত্বিক রায়চৌধুরী ১৫ বলে ১৭ রান করেন। রণজ্যোৎ খাইরা চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩১ বলে সর্বাধিক ৪৯ রানে অপরাজিত থাকেন। করণ লাল ৪ বলে ৩ রানে অপরাজিত থাকেন। বাংলা ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ তোলে।

আরশিন কুলকার্নি ২টি উইকেট পান। প্রদীপ ডাধে, ভিকি অস্টওয়াল ও আজিম কাজি পেয়েছেন ১টি করে উইকেট। বাংলার সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে মহারাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, পুদুচেরী, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। কাল বাংলার খেলা রাজস্থানের বিরুদ্ধে। ১৯ তারিখ পুদুচেরী, ২১ তারিখ বিদর্ভ, ২৩ তারিখ উত্তরাখণ্ড ও ২৫ অক্টোবর ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচ রয়েছে।

(ছবি- ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ফেসবুক ও পিটিআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+