Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোহালিতে শতরান হাতছাড়া পন্থের, ঋষভ-জাদেজার জুটিতে শ্রীলঙ্কার উপর চেপে বসল ভারত

কেপ টাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০০ রান করে অপরাজিত ছিলেন। আজ মোহালিতে যেভাবে খেলছিলেন তাতে শতরান আসবে বলেই মনে করা হচ্ছিল। কিন্তু খানিক ধৈর্যচ্যুতির জেরে শতরান থেকে চার রান দূরে থামতে হলো ঋষভ পন্থকে। তবে শ্রেয়স আইয়ারকে আউট করে ভারতকে যখন তিনশোর কমে বেঁধে ফেলার আশা করছিল শ্রীলঙ্কা, তাতে জল ঢেলে দিল ষষ্ঠ উইকেট জুটিতে জাদেজাকে নিয়ে পন্থের গড়া শতাধিক রানের পার্টনারশিপ।

শতরান হাতছাড়া

শতরান হাতছাড়া

ঋষভ পন্থ এদিন ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে। চা বিরতির পর ৭৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। তখনও অবধি চারটি চার ও একটি ছক্কা মেরেছিলেন। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তারই ফাঁকে ৭৬তম ওভারে লসিথ এম্বুলডেনিয়ার ওভারে ২টি করে ছক্কা ও চার সহযোগে ২২ রান নেন পন্থ, পৌঁছে যান ৮১ বলে ৭২ রানে। পরের ওভারেই ধনঞ্জয় ডি সিলভাকে পরপর চার ও ছয় মারায় পন্থের স্কোর দাঁড়ায় ৮৪ বলে ৮২। সুরঙ্গা লকমলের বলে তিনি বোল্ড হলেন ম্যাচের দ্বিতীয় নতুন বলে প্রথম ওভারের পঞ্চম ডেলিভারিতে। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯৭ বলে ৯৬ রান করেন পন্থ।

নার্ভাস নাইন্টি!

নার্ভাস নাইন্টি!

এই নিয়ে পাঁচবার টেস্টে নার্ভাস নাইন্টিতে আউট হলেন পন্থ। এদিনের আগে গত বছর সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭, ২০১৮ সালে রাজকোট ও হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯২ এবং গত বছর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে পন্থ আউট হয়েছিলেন ৯১ রানে। টেস্টে পন্থের চারটি শতরান রয়েছে। ২০১৮ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১৪, ২০১৯ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৫৯, গত বছর আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০১ ও চলতি বছর কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১০০ রানের ইনিংস এসেছিল পন্থের ব্যাট থেকে।

চালকের আসনে ভারত

চালকের আসনে ভারত

আজ ভারত-শ্রীলঙ্কা ৬১.১ ওভারে ২২৮ রানে শ্রেয়স আইয়ার আউট হয়েছিলেন। পন্থ ফিরলেন ৮০.৫ ওভারে। পন্থ-জাদেজা জুটিতে উঠল ১০৪ রান, ২০ ওভারও লাগল না। এই জুটিই শ্রীলঙ্কার হাত থেকে ম্যাচের রাশ কেড়ে নিল বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। কেন না, আইয়ার ফেরার পর শ্রীলঙ্কা ভারতকে তিনশোর কমে বেঁধে ফেলার স্বপ্ন দেখছিল। যাতে জল ঢেলে দেন পন্থ-জাদেজা। পন্থ আউট হওয়ার পর জাদেজার সঙ্গে জুটি বেঁধেছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮৫ ওভারে ৬ উইকেটে ৩৫৭ রান। পাঁচটি চারের সাহায্যে রবীন্দ্র জাদেজা ৮২ বলে ৪৫ ও রবিচন্দ্রন অশ্বিন ১১ বলে ১০ রানে ক্রিজে রয়েছেন। চা বিরতিতে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৯। সেখান থেকে সাড়ে তিনশোর উপর রান তোলা নিশ্চিতভাবেই ভারতকে চালকের আসনে রাখল।

উজ্জ্বল বিহারী

উজ্জ্বল বিহারী

ওপেনিং জুটিতে ভারত ৫২ রান তোলে। ৮০ রানের মধ্যেই সাজঘরে ফেলেন দুই ওপেনার। রোহিত শর্মা ২৯ ও ময়াঙ্ক আগরওয়াল ৩৩ রান করেন। চেতেশ্বর পূজারার বিকল্প হিসেবে তিনে নেমে ১২৮ বলে ৫৮ রানের ইনিংস খেলেন হনুমা বিহারী, ইনিংসে রয়েছে পাঁচটি চার। টেস্ট কেরিয়ারের পঞ্চম অর্ধশতরানটি তিনি পূর্ণ করেন ৯৩ বলে। পাঁচটি চারের সাহায্যেই ৭৬ বলে ৪৫ রান করে আউট হন বিরাট কোহলি। শততম টেস্টে এই ইনিংস খেলার ফাঁকে তিনি টেস্টে ৮ হারাজ রানও পূর্ণ করেন। কোহলি আউট হন ৪৩.৩ ওভারে ১৭০ রানের মাথায়। বিহারী ফেরেন ঠিক ওভার তিন ওভার পর, দলের ১৭৫ রানে। ৪৮ বলে ২৭ রান করেন শ্রেয়স আইয়ার। লসিথ এম্বুলডেনিয়া ২৮ ওভারে ২টি মেডেন-সহ ১০৭ রানে ২ উইকেট নিয়েছেন। সুরঙ্গা লকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট নেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+