Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইডেনে লেজার শো-সহ বহু চমক, রিচার সংবর্ধনায় মহারাজকীয় আয়োজন সিএবির

অপেক্ষার আর কয়েক ঘণ্টা। শনিবাসরীয় বিকেলে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে সংবর্ধিত করা হবে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে। শিলিগুড়ির রিচা বিশ্বকাপে সর্বাধিক ছক্কাও হাঁকিয়েছেন এবার।

শুক্রবারই দিল্লি থেকে রিচা শিলিগুড়ির বাড়িতে ফিরেছেন। সংবর্ধিতও হয়েছেন। তবে রিচার জীবনের সেরা দিনটি অবশ্যই হতে চলেছে ৮ নভেম্বর। ইডেনে রিচার জন্য জমকালো সংবর্ধনার বন্দোবস্ত করেছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সংবর্ধনার অনুষ্ঠানে একাধিক চমক থাকবে বলে সিএবি সূত্রে খবর। রিচার হাতে সিএবির তরফে তুলে দেওয়া হবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর স্বাক্ষরিত সোনার ব্যাট ও বল। দুই কিংবদন্তিই হাজির থাকবেন। রাজ্য সরকার এখনও রিচার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা না করলেও তাঁকে পুলিশের উচ্চ পদে চাকরি দেওয়া হবে বলে জানা গিয়েছে রিচার পরিবারের তরফে।

কাল সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে রিচার জন্য সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তাঁর কৌশলী জবাব ছিল, আজই সব বলে দিলে কালকে তো বলার কিছু থাকবে না। ফলে বোঝাই যাচ্ছে, বড় চমক দিতে পারে রাজ্য সরকারও।

আজ ইডেনের সামনে দাঁড়িয়ে রিচা ঘোষকে নিয়ে এই আনন্দের মধ্যেও রাজনীতির রং লাগিয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি দুপুরের দিকে যখন দাঁড়িয়ে সিএবি ও সৌরভকে বিষোদ্গার করছিলেন তখনও খেয়াল করেননি ক্রিকেটের নন্দনকাননে রিচাকে বরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। সাজিয়ে তোলা হচ্ছে।

ঝুলন গোস্বামী বলেছিলেন, রিচা ঘোষ ২০২০ সালে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্বাচকরা নিমরাজি থাকলেও হেড কোচ ও অধিনায়কের ইচ্ছাকে মর্যাদাকে দিয়ে রিচাকে ভারতীয় দলে নিতে বলেছিলেন মহারাজ। রিচাও বলেছেন, শিলিগুড়িতে খেলা শুরু করলেও কলকাতায় গিয়ে খেলার সুযোগ না পেলে আজ এই জায়গায় আসতে পারতাম না। এহেন সৌরভ ও সিএবিকে স্রেফ রাজনৈতিক চশমা পরে আজ দুপুরে আক্রমণ করেছেন শঙ্কর। যদিও সন্ধ্যা নামতেই তাঁর মুখ লুকানোর মতো পরিস্থিতি।

ইডেনের সামনে আজ সন্ধ্যা নামতেই দেখা যাচ্ছে লেজার শো। দুর্দান্ত আলোকসজ্জায় তুলে ধরা হচ্ছে বিশ্বকাপে রিচার নানা মুহূর্ত। ইডেনের লনে কাল সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকার কথা ভারত তথা বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটারদেরও। থাকবে রিচার পরিবার। জানা গিয়েছে, রিচা যেহেতু ফাইনালে ৩৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, সে কারণে তাঁকে ৩৪ লক্ষ আর্থিক পুরস্কার দেওয়ারও পরিকল্পনা রয়েছে সিএবির। তবে সংবর্ধনা অনুষ্ঠানের অনেক তথ্যই এখনই আনতে নারাজ সিএবি। শিলিগুড়ির রিচার সংবর্ধনা অনুষ্ঠানে হাজির থাকবেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। উল্লেখযোগ্য বিষয় বলো, মিমির বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। সবমিলিয়ে রিচাকে রাজকীয় সংবর্ধনার বন্দোবস্ত করছে মহারাজের নেতৃত্বাধীন সিএবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+