Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাহুলের জায়গায় ইন্দোরে ভারতের একাদশে কাকে চান রবি শাস্ত্রী? আথিয়াকে নিয়ে টেস্টের আগে কেএল গেলেন কোথায়?

লোকেশ রাহুলকে বসিয়ে শুভমান গিলকে ইন্দোর টেস্টে খেলানোর পক্ষে সওয়াল করলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। টেস্টের আগে উজ্জ্বয়িনীর মন্দিরে পুজো সস্ত্রীক রাহুলের।

ইন্দোরে বুধবার থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই টেস্টে ভারতের একাদশে পরিবর্তনের জোরালো সম্ভাবনা। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ইন্দোরে লোকেশ রাহুলের জায়গায় শুভমান গিলকে খেলানোর পক্ষে সওয়াল করলেন। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। চাপে থাকা রাহুল এরই মধ্যে স্ত্রী আথিয়াকে নিয়ে ছুটলেন দেবতার দরবারে।

সহ অধিনায়কের পক্ষপাতী নন রবি

সহ অধিনায়কের পক্ষপাতী নন রবি

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, সহ অধিনায়ক কে হবেন তা টিম ম্যানেজমেন্টই ঠিক করবে। টিম ম্যানেজমেন্টে যাঁরা রয়েছেন তাঁরা রাহুলের ফর্ম ও তাঁর মানসিক অবস্থার কথা জানেন। শুভমান গিলের বিষয়েও তাঁদের মনোভাব কী সেটা লক্ষ্যণীয়। আমি সব সময়ই বিশ্বাস করি সহ অধিনায়ক হিসেবে কারও নাম আগে ঘোষণা করাটা ঠিক নয়। আমি সব সময় সেরা একাদশ নামানোর পক্ষপাতী। যদি কখনও অধিনায়ককে মাঠের বাইরে যেতে হয় তখন ওই সময়ের জন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। এতে কোনওরকম জটিলতাও তৈরি হয় না।

রাহুলকে বসানোর পক্ষে সওয়াল

রাহুলকে বসানোর পক্ষে সওয়াল

নাগপুর ও দিল্লি টেস্টে রাহুলকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। যদিও ইন্দোর ও আমেদাবাদ টেস্টের দল ঘোষণার সময় তা করা হয়নি। রাহুল ফর্মেও নেই। রবি শাস্ত্রী বলেন, যদি সহ অধিনায়ক পারফর্ম করতে না পারেন তখন তাঁর জায়গায় কাউকে আনা যেতে পারে। আমাকে কেউ কঠোর ভাবতেই পারেন, কিন্তু দেশের মাটিতে সহ অধিনায়ক রাখার বিষয়টি আমি পছন্দ করি না। বিদেশ হলে আলাদা কথা। দেশের মাটিতে ফর্মে থাকা ক্রিকেটারকে খেলানো উচিত। দারুণ ফর্মে থাকা শুভমান গিলের মতো কাউকে।

পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই

পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই

লোকেশ রাহুল সম্পর্কে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, রাহুল অসাধারণ ক্রিকেটার। কিন্তু প্রতিভার প্রতি সুবিচার করে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখাতে হবে। ভারতীয় দলে কড়া নাড়ার জন্য এ দেশে প্রতিভার অভাব নেই। শুধু লোকেশ রাহুলের কথাই বলছি না, মিডল অর্ডার এবং বোলিং লাইন আপের নিরিখেও একই কথা প্রযোজ্য।

দেবতার দরবারে

রাহুল অবশ্য টেস্ট দল থেকে বাদ পড়েননি। ইন্দোরে তাঁর নেট প্র্যাকটিসের দিকেও নজর রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আরও একটি সুযোগ দেওয়া হবে, নাকি শুভমান গিল সরাসরি দলে আসবেন, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যদিও রাহুলের বাদ পড়ার ভালোই সম্ভাবনা। এরই মধ্যে উজ্জ্বয়িনীতে গিয়ে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিলেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আথিয়া। রাহুলের ব্যাটে গত বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট শতরানের দেখা মিলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে তিনি ২টি টেস্টে মাত্র ৩৮ রান সংগ্রহ করেছেন। গড় ১২.৬৭।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+