Ranji Trophy: সুরজের দুরন্ত শতরান, ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা
Ranji Trophy: বলের পর এবার ব্যাট হাতেও অনবদ্য সুরজ সিন্ধু জয়সওয়াল। গতকাল তিনি নেমেছিলেন নাইটওয়াচম্যান হিসেবে।
আজ সেই সুরজই ইডেনে হাঁকালেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান। যে শতরান বাংলাকে বড় লিড নিতে সাহায্য তো করলই, পাঞ্জাবের বিরুদ্ধে অনুষ্টুপ মজুমদারের দল জয়ের গন্ধ পেতেও শুরু করেছে।

টস জিতে গতকাল পাঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলা। পাঞ্জাবের প্রথম ইনিংস শেষ হয় ১৯১ রানে। সুরজ সিন্ধু জয়সওয়াল চার উইকেট নেওয়ায়, চলতি রঞ্জি ট্রফিতে এখনও অবধি ৬টি ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ২৫ উইকেট।
বাংলার হয়ে চলতি রঞ্জি ট্রফিতে তিনিই সর্বাধিক উইকেটশিকারী। এই ম্যাচের আগে অবধি সুরজ ১১ ম্যাচে ১৩ ইনিংসে ২০২ রান করেছিলেন। সর্বাধিক স্কোর ছিল ৫২। আজ তিনি শতরান করলেন ময়াঙ্ক মার্কণ্ডের বলে ছক্কার হ্যাটট্রিকের সাহায্যে।
সুরজ এদিন খেললেন ১৮৫ বলে ১১১ রানের ইনিংস। তিনি ১৪টি চার ও চারটি ছয় মেরেছেন। সুরজ যখম আউট হন তখন বাংলার স্কোর ৮৪.৪ ওভারে ৯ উইকেটে ৩২৬। শেষ অবধি প্রথম ইনিংসে বাংলা তোলে ৯২.৪ ওভারে ৩৪৩ রান।
সুমন্ত গুপ্ত ৫৫, অভিষেক পোড়েল ৫২, ঋদ্ধিমান সাহা শূন্য, বিশাল ভাটি ১১ ও মহম্মদ কাইফ ২৭ রান করেন। ১ রানে অপরাজিত থাকেন সুমিত মোহন্ত। গুরনুর ব্রার চারটি, সাহিল খান তিনটি উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন আরাধ্য শুক্লা ও ময়াঙ্ক মার্কণ্ডে।
জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাঞ্জাবের স্কোর ২১ ওভারে ৩ উইকেটে ৬৪। বিশ্বনাথ প্রতাপ সিং ২৩, সহজ ধাওয়ান ৩ ও পুখরাজ মান ০ রানে আউট হয়েছেন। আনমোলপ্রীত সিং ২৮ ও প্রভসিমরণ সিং ৯ রানে অপরাজিত। পাঞ্জাব এখনও পিছিয়ে ৮৮ রানে। হাতে ৭ উইকেট। সুমিত মোহন্ত ও মহম্মদ কাইফ ১টি করে উইকেট পেয়েছেন। পুখরাজ রান আউট হন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications