Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: রঞ্জি সেমিফাইনালে শতরান শার্দুলের, বিসিসিআইয়ের কোন সিদ্ধান্তে অখুশি?

Ranji Trophy: প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানটি রঞ্জি সেমিফাইনালেই হাঁকালেন শার্দুল ঠাকুর। আজ তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি ঝোড়ো শতরান করে মুম্বইকে রাখলেন মজবুত জায়গায়।

যদিও এরপরই বিসিসিআইয়ের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ব্যক্ত করেন লর্ড শার্দুল। রঞ্জিতে দুটি ম্যাচের মধ্যে যে সময়ের ব্যবধান, তা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন তিনি।

Ranji Trophy

শার্দুল বলেন, বর্তমানে রঞ্জি ম্যাচ হচ্ছে তিন দিনের ব্যবধানে। ফলে কোনও দল ফাইনাল অবধি গেলে ক্রিকেটারদের পক্ষে পরিস্থিতি বেশ কঠিন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি আগে কখনও আসেনি। গত ৭-৮ বছর আগেও প্রথমদিকে তিন দিনের ব্রেক থাকত, পরের ম্যাচগুলি হতো চার দিনের ব্যবধানে, নক আউট পর্বে ৫ দিনের ব্রেক পেতাম।

কিন্তু এখন যেভাবে ঠাসা ক্রীড়াসূচির কারণে ঘনঘন ম্যাচ খেলতে হচ্ছে তাতে চোটের সমস্যা বাড়বে। একটি বা দুটি মরশুম খেলেই অনেক প্লেয়ারকে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হবে বলে আশঙ্কা শার্দুলের। চলতি মরশুমেও মুম্বই বেশ কয়েকজনকে চোটের কারণে পায়নি বলে উল্লেখ করেন শার্দুল।

শার্দুল মনে করেন, আগামী মরশুমের সূচি তৈরির সময়ই বিষয়টি নিয়ে ভাবা উচিত বিসিসিআইয়ের। আগে ৯ দল যখন গ্রুপে থাকত, তখনও একটি দলকে রাউন্ড রবিন পর্বে একটি ম্যাচে ব্রেক দেওয়া হতো। এখন সব ম্যাচেই খেলতে হচ্ছে দলগুলিকে। ব্যবধান কম থাকায় চোট লাগার আশঙ্কাও বাড়ছে।

নক আউট পর্বে পাঁচ দিনের ম্যাচ খেলতে হয়। সেখানে মাঝে তিন দিনের ব্রেক জটিল পরিস্থিতি তৈরি করছে বলে মনে করেন শার্দুল। তামিলনাড়ুর আর সাই কিশোরও শার্দুলের বক্তব্যে সায় দিচ্ছেন। তাঁর মতে, সবচেয়ে কঠিন পরিস্থিতি হচ্ছে জোরে বোলারদের। ম্যাচ শেষের পরদিন অন্যত্র যেতে হচ্ছে। ফলে অনুশীলন থেকেই ছুটি নিতে বাধ্য হচ্ছেন প্লেয়াররা।

মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে তামিলনাড়ুর ১৪৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে মুম্বইয়ের স্কোর ৯ উইকেটে ৩৫৩। নয়ে নেমে ১৩টি চার ও ৪টি ছয়ের সাহায্যে শার্দুল করেন ১০৫ বলে ১০৯। মুশির খান ৫৫, অজিঙ্ক রাহানে ১৯ ও শ্রেয়স আইয়ার ৩ রানে আউট হন। তনুশ কোটিয়ান ৭৪ রানে অপরাজিত। সাই কিশোর ৬ উইকেট নিয়েছেন।

শার্দুল প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরান হাঁকিয়ে খুশি হলেও এখনই টেস্ট দলে কামব্যাকের কথা ভাবছেন না। তাঁর কথায়, টেস্ট সিরিজ শেষের মুখে। এরপর আইপিএল আছে। শতরান পেয়ে ভালো লাগছে। দলের পক্ষেও এই ইনিংসটি গুরুত্বপূর্ণ ছিল।

নাগপুরে অপর সেমিফাইনালে বিদর্ভের প্রথম ইনিংসে ১৭০ রানের জবাবে মধ্যপ্রদেশ ২৫২ রান তুলেছে। উইকেটকিপার-ব্যাটার হিমাংশু মন্ত্রী ১২৬ রান করেন। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিদর্ভের স্কোর ১ উইকেটে ১৩, তারা এখনও পিছিয়ে ৬৯ রানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+