Ranji Trophy 2024: অনুষ্টুপের অনবদ্য শতরান, অভিষেকে সৌরভের ৯৬, রঞ্জিতে অন্ধ্রের বিরুদ্ধে চালকের আসনে বাংলা
Ranji Trophy 2024: রঞ্জি অভিষেকে চার রানের জন্য শতরান হাতছাড়া করলেন সৌরভ পাল। যদিও অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার দুরন্ত শতরান হাঁকিয়ে অন্ধ্রের বিরুদ্ধে চালকের আসনেই রাখলেন বাংলাকে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলা। মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দলে আজ অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। তাঁদের মধ্যে রয়েছেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ।

বাংলার দুই ওপেনারেরও আজ রঞ্জি অভিষেক হলো। শ্রেয়াংশ ঘোষ সুবিধা করতে না পারলেও অনবদ্য ইনিংস উপহার দিলেন সৌরভ পাল। হাওড়ার এই বাঁহাতি ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই শতরান হাঁকিয়ে এলিট লিস্টে নাম লেখাতে পারতেন। কিন্তু শতরান থেকে চার রান দূরেই থামতে হলো।
যদিও ওপেনার হিসেবে তিনি যে লম্বা রেসের ঘোড়া তার ইঙ্গিত মিলল এদিনের ব্যাটিংয়ে। ৭.১ ওভারে ২৪ রানে বাংলার প্রথম উইকেট পড়েছিল। একটি চারের সাহায্যে ২২ বলে ১১ রান করে নীতীশ কুমার রেড্ডির শিকার হন শ্রেয়াংশ। তিনে নামা সুদীপ ঘরামি করেন ৫৮ বলে ১৮। তিনি ২টি চার মেরেছেনষ ললিত মোহনের বলে হনুমা বিহারীর হাতে ক্যাচ দেন সুদীপ।
এরপর বাংলাকে বড় রানের দিকে নিয়ে যায় সৌরভ ও অনুষ্টুপের জুটি। বাংলার তৃতীয় উইকেট পড়ে ৭১.১ ওভারে ২৫১ রানে। সৌরভ ১০টি চারের সাহায্যে ২৩২ বলে ৯৬ রান করে শোয়েহ মহম্মদ খানের শিকার হন। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্দশ শতরান পূর্ণ করেন অনুষ্টুপ। তিনি ১৫টি চার ও ২টি ছয়ের দৌলতে ১৩৯ বলে ১২৫ রান করেন।
সুদীপের মতো ললিতের বলে হনুমার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন অনুষ্টুপ। পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ রঞ্জি থেকে এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম শতরান পেলেন চন্দননগরের এই ব্যাটার। ৩৯ বছরের অনুষ্টুপ গত বছরের রঞ্জিতে তিনটি শতরান-সহ ৮৬৭ রান করেছিলেন। চলতি মরশুমের বিজয় হাজারে ট্রফিতে পরপর দুটি শতরান করেন। পাঞ্জাবের বিরুদ্ধে ১১১ রানে অপরাজিত ছিলেন, গুজরাট ম্যাচে রুকু অপরাজিত থাকেন ১০২ রানে।
বাংলার চতুর্থ উইকেটটি পড়ে ৮৪.৩ ওভারে ২৮৯ রানে। দিনের শেষে বাংলার স্কোর ৮৬ ওভারে ৪ উইকেটে ২৮৯। অধিনায়ক মনোজ তিওয়ারি ৬২ বলে ১৫ ও নাইটওয়াচম্যান মহম্মদ কাইফ ৩ বলে শূন্য রানে ক্রিজে রয়েছেন। ললিত মোহন ২টি ও নীতীশ কুমার রেড্ডি এবং শোয়েব মহম্মদ খান একটি করে উইকেট নিয়েছেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications