Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cheteshwar Pujara: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে দুরন্ত ছন্দে পূজারা, চাপ বাড়ল কার উপর?

Cheteshwar Pujara: ভারতীয় টেস্ট দলে কামব্যাক করতে পারবেন চেতেশ্বর পূজারা? যেভাবে তিনি রঞ্জি অভিযান শুরু করলেন তাতে এই প্রশ্নটিই ঘুরপাক খেতে শুরু করল ক্রিকেট মহলে।

রঞ্জি অভিযানের শুরুটাই পূজারা করতে পারেন দ্বিশতরান দিয়ে। সেজন্য কাল তাঁর প্রয়োজন ৪৩ রান।

Cheteshwar Pujara: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে দুরন্ত ছন্দে পূজারা

রাজকোটে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলছে সৌরাষ্ট্র। ইতিমধ্যেই বড় জয়ের গন্ধ পেতে শুরু করেছে তারা। সৌরাষ্ট্র টস জিতে ফিল্ডিং নিয়েছিল। চিরাগ জনি পাঁচ উইকেট নেওয়ায় ঝাড়খণ্ড গুটিয়ে যায় ১৪২ রানে। জবাবে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ১১৯ ওভারে ৪ উইকেটে ৪০৬ রান।

চেতেশ্বর পূজারা ১৯টি চারের সৌজন্যে ২৩৯ বলে ১৫৭ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে পূজারাকে রাখা হয়নি। প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজ ড্র রেখে ফিরলেও ভারতের বেশিরভাগ ব্যাটারই ভরসা দিতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের পাঁচ টেস্টের সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড়রা ঘনঘন পরিবর্তন চান না। নির্বাচকরাও পূজারা, অজিঙ্ক রাহানেদের বাদ দিয়ে সামনের দিকে তাকানোর বার্তা দিয়েছেন। কিন্তু পূজারার ছেড়ে যাওয়া তিন নম্বর পজিশনটিতে এখনও কেউ সেভাবে ভরসা দিতে পারেননি। যশস্বী জয়সওয়াল ওপেন করছেন রোহিত শর্মার সঙ্গে। তিনে নামছেন শুভমান গিল।

শুভমান দক্ষিণ আফ্রিকায় চারটি ইনিংসে যথাক্রমে ২, ২৬, ৩৬ ও ১০ রান করেছেন। এই পরিস্থিতিতে পূজারার ফর্ম নিশ্চিতভাবেই চাপ বাড়াবে গিলের উপর। গিল গত বছরের মার্চে আমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৫ বলে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন। তারপর ৯টি ইনিংসে তিনি আহামরি পারফরম্য়ান্স উপহারও দিতে পারেননি।

ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গিল ১৩ ও ১৮ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৬, ১০, অপরাজিত ২৯। তারপর দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে গিল ব্যর্থই বলা চলে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজে পূজারাকে ভারতের তিন নম্বরে দেখা যাবে কিনা তা বলবে সময়।

আপাতত প্রত্যাবর্তন সুনিশ্চিত করতে পূজারা হাতিয়ার করছেন রঞ্জি পারফরম্যান্সকেই। এর আগে কাউন্টিতে দুরন্ত পারফরম্যান্স পূজারাকে ইংল্যান্ড সফরের দলে কামব্যাকে সহায়তা করেছিল। এবারও সামনে সেই ইংল্যান্ড সিরিজই। উল্লেখ্য, পূজারা ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭টি টেস্টে ১৭৭৮ রান করেছেন, পাঁচটি শতরান ও সাতটি অর্ধশতরান রয়েছে। ইংল্যান্ড ছাড়া আর শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই পাঁচটি শতরান হাঁকিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+