Cheteshwar Pujara: চেতেশ্বর পূজারা ভারতের টেস্ট দলে ফের ব্রাত্য! এবার নিলেন বিরাট সিদ্ধান্ত
Cheteshwar Pujara: চেতেশ্বর পূজারা ফের বাদ পড়লেন ভারতের টেস্ট দল থেকে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণা হতেই দেখা যায় তালিকায় নাম নেই পূজারার। এরপরই তাঁর ভবিষ্যৎ নিয়ে শুরু হয় জল্পনা।
দক্ষিণ আফ্রিকা সফরের পর ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন পূজারা। কামব্যাকও করেন কয়েক মাস পরেই। কাউন্টিতে একের পর এক শতরান করে নজর কেড়েছিলেন নির্বাচকদের। এবারও কাউন্টিতে সাসেক্সকে নেতৃত্ব দেন। কিন্তু ব্যর্থ হন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।

গত বছর পূজারা জোহানেসবার্গ ও কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথাক্রমে ৩, ৫৩, ৪৩ ও ৯ রান করেছিলেন। এরপরই বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি কাউন্টি খেলে কামব্যাক করেন ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যাম টেস্টে। ১৩ ও ৬৬ রান করেন। গত ডিসেম্বরে বাংলাদেশে দুটি টেস্টে তাঁর রান ছিল যথাক্রমে ৯০, অপরাজিত ১০২, ২৪ ও ৬।
পূজারা টেস্ট দলে কামব্যাকের পর ব্যাটিং স্টাইলে বদল আনেন। আগ্রাসী শটও খেলতে থাকেন। কিন্তু চলতি বছর পাঁচটি টেস্টে তিনি মাত্র ১৮১ রান করেছেন ৮টি ইনিংসে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টে ৭, দিল্লি টেস্টে ০ ও অপরাজিত ৩১, ইন্দোর টেস্টে ১ ও ৫৯ এবং আমেদাবাদ টেস্টে করেন ৪২।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ২৭ রান করেন। তাঁর শট সিলেকশনের সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকরের মতো প্রাক্তনরা। তারপরই ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট থেকে ছাঁটাই পূজারা। ১০৩টি টেস্ট খেলা পূজারার কেরিয়ার ফের প্রশ্নচিহ্নের মুখে।
যদিও পূজারা এখনই হাল ছাড়়তে নারাজ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল দলে দুটি পরিবর্তন আসছে। যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়ের স্থলাভিষিক্ত হবেন চেতেশ্বর পূজারা ও সূর্যকুমার যাদব। ভারতের টেস্ট দলে তিন নম্বর জায়গাটি দখল করতে যশস্বী এগিয়ে ঋতুরাজের চেয়ে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র উদ্ধৃত করে দাবি করছে, পূজারার জন্য টেস্ট দলের দরজা এখনই বন্ধ করে দেননি নির্বাচকরা। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকরা যশস্বী, ঋতুরাজের মতো তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। সে কারণে পূজারাকে রাখা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে রান পেলেই ফের টেস্ট দলে সুযোগ মিলবে, বার্তা দেওয়া হয়েছে পূজারাকে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে কাউন্টিতে নামেন পূজারা। ডারহ্যামের বিরুদ্ধে ১১৫, গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ১৫১, ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে ১৩৬ ও লেস্টারশায়ারের বিরুদ্ধে ৭৭ রান করেছিলেন। ওভালের ফাইনালের আগে গ্ল্যামারগনের বিরুদ্ধে শূন্য রানে আউট হন। তারপর আর বড় রান পাননি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications