Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2017 : GL vs RPS : জয় ছিনিয়ে ফর্মে ফিরতে মরিয়া দু'দলই

এদিন শুক্রবার রাত ৮টায় গুজরাত নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে পুনের বিরুদ্ধে। এই ম্যাচ জিতে ফর্মে ফিরতে মরিয়া দুই দলই।

আহমেদাবাদ, ১৪ এপ্রিল : এই মুহূর্তে আইপিএলে দলগুলির ক্রমতালিকায় সবচেয়ে নীচে রয়েছে গুজরাত লায়ন্স। ২টি ম্যাচ খেলে ২টিতেই হেরেছে সুরেশ রায়নার দল। এদিকে স্টিভ স্মিথের পুনে রাইজিং সুপারজায়ান্টস রয়েছে শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে। তিন ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে তাঁরা।

এই অবস্থায় এদিন শুক্রবার রাত ৮টায় গুজরাত নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে পুনের বিরুদ্ধে। এই ম্যাচ জিতে ফর্মে ফিরতে মরিয়া দুই দলই।

IPL 2017 : GL vs RPS : জয় ছিনিয়ে ফর্মে ফিরতে মরিয়া দু'দলই

গুজরাত গতবারই প্রথম আইপিএল খেলে তৃতীয় স্থানে শেষ করেছিল। তবে এবার শুরুটা বিশেষ ভালো হয়নি। দুটি ম্যাচ হেরে গিয়েছে রায়নার দল। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারার পরে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও হারতে হয়েছে।

গুজরাতের জন্য সুখবর, দুই সপ্তাহের বিশ্রামের পর তরতাজা হয়ে মাঠে ফিরছেন রবীন্দ্র জাদেজা। ভারতের হয়ে টেস্টে অসাধারণ পারফরম্যান্স করেছেন জাদেজা। এই মুহূর্তে আইসিসি টেস্ট ক্রমতালিকায় তিনি বোলারদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। তাঁর অন্তর্ভুক্তি নিঃসন্দেহে গুজরাতকে আত্মবিশ্বাসী করে তুলবে।

গুজরাতের শক্তি হল ব্য়াটিং। ব্রেন্ডন ম্য়াককুলাম, অ্যারন ফিঞ্চ, জেসন রয়, সুরেশ রায়না, দীনেশ কার্তিকের মতো ব্যাটসম্য়ান রয়েছে গুজরাতের কাছে। তবে এখনও বিদেশি ব্যাটসম্যানরা সেভাবে ফর্ম দেখাতে পারেননি।

এদিকে পুনে দলে এই ম্যাচে ফিরছেন অধিনায়ক স্টিভ স্মিথ ও মনোজ তিওয়ারি। স্মিথ পেট খারাপ থাকায় গত ম্যাচে খেলতে পারেননি। আর মনোজের পিতা প্রয়াত হওয়ায় তিনি ছিলেন না। তবে এই ম্যাচে দুজনেই খেলবেন। তবে এই আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় বেন স্টোকস এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। এছাড়া মহেন্দ্র সিং ধোনির খারাপ ফর্মও চিন্তার রেখেছে দলকে।

বোলিংয়ে একমাত্র ইমরান তাহির বাদে আর কেউ ভালো ককতে পারেননি। পেসার অশোক দিন্দা, দীপক চাহার ও বেন স্টোকস প্রথম তিনটি ম্যাচের প্রতিটিতে বেদম মার খেয়েছেন। এই অবস্থায় শক্তিশালী গুজরাতের বিরুদ্ধে কেমন খেলে পুনে, সেটাই এখন দেখার।

গুজরাত লায়ন্স

সুরেশ রায়না (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককুলাম, ডোয়েন স্মিথ, অ্যারন ফিঞ্চ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আকাশদীপ নাথ, ইশান কিষণ, মনপ্রীত গোনি, রবীন্দ্র জাদেজা, শাদাব জাকাতি, শিবিল কৌশিক, জেসন রয়, ধবল কুলকার্নি, প্রবীণ কুমার, মুনাফ প্যাটেল, বাসিল থাম্পি, নাথু সিং, তেজস বারোকা, শুভম আগরওয়াল, শেলি শৌর্য, অ্যান্ড্রু তাই, জেমস ফকনার

রাইজিং পুনে সুপারজায়ান্টস : স্টিভ স্মিথ (অধিনায়ক), এমএস ধোনি, অজিঙ্ক রাহানে, বেন স্টোকস, ফাফ ডু প্লেসি, ওসমান খোয়াজা, মনোজ তিওয়ারি, ময়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত শর্মা, বাবা অপরাজিত, অঙ্কুশ বায়েনস, রজত ভাটিয়া, দীপক চাহার, রাহুল চাহার, ড্যান ক্রিশ্চিয়ান, অশোক দিন্দা, লাকি ফার্গুসন, জসকীরণ সিং, সৌরভ কুমার, মিলিন্দ টন্ডন, জয়দেব উনাদকাট, অ্যাডাম জাম্পা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+