Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: টিম হোটেলে শ্রেয়সদের জমজমাট সেলিব্রেশন, চ্যাম্পিয়ন কেকেআরকে শুভেচ্ছার বন্যা তারকাদের

তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালের পর আবার আইপিএল ট্রফি জিতল কেকেআর। উচ্ছ্বাসের সাগরে ভাসছে গোটা নাইট রাইডার্স দল। টিম হোটেলে চলেছে রাতভর সেলিব্রেশন। ট্রফি নিয়ে শ্রেয়সরা হোটেলে ঢুকতেই শুরু হয়ে যায় তুমুল সেলিব্রেশন। আর হবে নাই কেন দশ বছরের অপেক্ষার অবসান ঘটেছে সোশ্যাল মিডিয়াতেও কেকেআরকে নিয়ে শুভেচ্ছার সুনামি।

ললিত মোদী থেকে প্রীতি জিন্টা, যুবরাজ সিং থেকে সুরেশ রায়না, বলিউড নক্ষত্র থেকে একাধিক ক্রিকেট ব্যক্তিত্ব শাহরুখ খানের দলকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড অভিনেত্রী তথা পাঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা সোশ্যাল মিডিয়া লিখেছেন কেকেআর দলকে তৃতীয় বারের জন্য আইপিএল খেতাবের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সানরাইজার্স হায়দরাবাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না, তবে তোমরাও এই টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেছ।

KKR

আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীও কেকেআরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, দারুন একটা মরশুম কাটানোর জন্য গোটা নাইট রাইডার্স দল এবং তাদের মেন্টর গৌতম গম্ভীর এবং শাহরুখ খানকে অভিনন্দন। যেভাবে শাহরুখ খান গোটা দলকে অনুপ্রেরণা যোগান সেই কথা ললিত মোদী তাঁর এক্স বার্তায় তুলে ধরেছেন।


যুবরাজ সিং লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা কলকাতা নাইট রাইডার্স কে ২০২৪ সালের আইপিএল জেতার জন্য। তারা দুরন্ত পারফরমেন্স করেছে। বিশেষভাবে ধন্যবাদ গৌতম গম্ভীরকে তিনি যেভাবে মেন্টরশিপ করেছেন তা এক কথায় অনবদ্য। এছাড়াও ধন্যবাদ শাহরুখ খানকে।

সুরেশ রায়না শুভেচ্ছা জানিয়েছেন কেকেআর দলকে একইসঙ্গে পাঠানের কাছে আবেদন করেছেন একটি পার্টির জন্য। পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদ যেভাবে গোটা মরশুম পারফরম্যান্স করেছে তার জন্য প্যাট কামিন্সদের প্রশংসাও করেন।


কেকেআরের প্রাক্তনী ক্রিস গেইল নিজস্ব স্টাইলে আইপিএল চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানানোর সময় তাঁর হাতে ছিল পানীয়ের গ্লাস।

কাপ জয়ের সঙ্গেই সঙ্গে কেকেআরকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,"কলকাতা নাইট রাইডার্সের জয়ে সারা বাংলায় উৎসবের আমেজ বইছে। আইপিএলের এই মরশুমে রেকর্ড ভাঙা পারফরম্যান্সের জন্য আমি ব্যক্তিগতভাবে খেলোয়াড়, কোচ, সাপোর্টিং স্টাফ এবং ফ্র্যাঞ্চাইজিদের অভিনন্দন জানাতে চাই। আগামী বছরগুলিতে আরও এইরকম মনমুগ্ধকর বিজয় কামনা করছি।"

এছাড়াও কার্তিক আরিয়ান, কর্ণ জোহার, রণবীর সিং থেকে শুরু করে মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটাররাও আছেন এই তালিকায়। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু কেকেআর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+