T20 World Cup: দল ঘোষণাতে চমক নিউজিল্যান্ডের, কিউয়িদের টি২০ বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন কারা?

ভারত-অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলগুলি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। তবে সবার আগে টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল একটু অন্য রকমভাবেই। সাধারণত বিশ্বকাপের দল ঘোষণা করেন মুখ্য নির্বাচক বা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তা। কিন্তু কিউয়িদের দল ঘোষণা করলেন দুই খুদে। মাতিলদা এবং এগন্যাস বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা করলেন।

১৫ জনের স্কোয়াডের অধিনায়ক বেছে নেওয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। এই নিয়ে মোট ৬টি টি২০ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন উইলিয়ামসন। যার মধ্যে চারবার তিনি ২০ ওভারের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন।সোমবার এক বিবৃতির মাধ্যমে কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে বিশ্বকাপ দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী এক দল ঘোষণা করেছে কিউইরা।

New Zealand

নিউজিল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে রেখেছে টিম সাউদিকেও, যিনি এই নিয়ে নিজের ৭ নম্বর টি২০ বিশ্বকাপে মাঠে নামবেন। উল্লেখ্য, এই মুহূর্তে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সব থেকে বেশি ১৫৭টি উইকেট রয়েছে সাউদির ঝুলিতে।

১৫ জনের মূল স্কোয়াডের সঙ্গে নিউজিল্যান্ড ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপে নিয়ে যাচ্ছে বেন সিয়ার্সকে। মার্ক চাপম্যান ছাড়া মূল স্কোয়াজের বাকি সবার আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে।ইনজুরির কারণে দলে নেই অ্যাডাম মিলনে, একই কারণে বাদ পড়েছেন কাইল জেমিসনও।

মার্কিন মুলুকে ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের ১৩ জনই ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন। ৬ জন খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। টি২০ বিশ্বকাপে খেলেননি, এমন সদস্য দলে দুজন আছেন। তাঁরা হলেন- ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র।

১৯৯৯ সালের বিশ্বকাপে প্রায় একই রঙের জার্সি পরে খেলেছিল নিউজিল্যান্ড। সেবারের জার্সি থেকে অনুপ্রেরণা নিয়েই এবার এ রঙ নির্বাচন করেছে তারা। ফেসবুক স্ট্যাটাসে নিউজিল্যান্ড লিখেছে, '১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এবারের বিশ্বকাপ জার্সি।' এর আগে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের সময়ও চমক দিয়েই দল ঘোষণা করেছিল কিউয়ি ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড দলের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন তাদের পরিবারের সদস্যরা।

নিউজিল্যান্ড দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক) , ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি ও টিম সাউদি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+