হ্যামিল্টনে বোল্টের গতির আগুন, তাঁর স্বপ্নের বোলিং-এ ধসে গেল ভারতের ব্যাটিং প্রতাপ
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের গতির আগুনে ধ্বংস হয়ে গেল ভারতীয় ব্য়াটিং। যার ফলে ৯২ রানেই থমকে গেল ভারতের ইনিংস। ৫ ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই ভারত ৩টি জয় পেয়েছে।
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের গতির আগুনে ধ্বংস হয়ে গেল ভারতীয় ব্য়াটিং। যার ফলে ৯২ রানেই থমকে গেল ভারতের ইনিংস। ৫ ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই ভারত ৩টি জয় পেয়েছে এবং সিরিজও পকেটে পুড়েছে। ফলে, সিরিজের বাকি দুই ম্যাচ এখন কিউয়ি-দের কাছে মর্যাদা রক্ষার লড়াই। আর এই লড়াইয়ে চতুর্থ একদিনের ম্যাচে যেন গতির আগুন ছোটালেন বোল্ট। হ্যামিল্টনের উন্মুক্ত ময়দানে হাওয়াকে কাজে লাগিয়ে গতির সঙ্গে সুইং-এর মিশেল ঘটান বোল্ট। যার জেরে ভারতের ইনিংস ৯২ রানেই শেষে হয়ে যায়। টপ অর্ডারের কোনও ব্যাটসম্য়ানই এদিন বোল্টের সামনে দাঁড়াতে পারেনি। বোল্ট ১০ ওভার বলে করে ৪টি মেডেন নিয়ে ২১ রানে ৫ উইকেট ঝুলিতে পোড়েন। তাঁকে যোগ্য সহায়তা দেন গ্র্যান্ডহোমি। তিনিও ১০ ওভার বল করে ২ টি মেডেন নিয়ে ২৬ রানে ৩ উইকেট সংগ্রহ করেন।

ভারতের টেল এন্ডার-রা খানিকটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন বলে তাও ভারত ৯২ রানের সীমানা পর্যন্ত পৌঁছয়। না হলে আরও কম রানে ভারতের ইনিংস শেষ হয়ে যাওয়ার কথা। ভারত ৫০ রানও করতে পারবে কি না তাও একটা সময় মনে হয়েছিল। ৪০ রানের মধ্যে ভারত ৭ উইকেট হারিয়ে ফেলে। বোল্টের দুরন্ত বোলিং-র এদিন প্রথম শিকার হন শিখর ধওয়ান। ৬ ওভার চলাকালীন বোল্টের গিত কাছে পরাস্ত হয়ে এলবিডবলিউ হন ধওয়ান। এরপর ব্যাট করতে আসেন আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে এদিন অভিষেক ঘটানো শুভমন গিল। প্রথম ৫টি বল যথেষ্টই আত্মবিশ্বাসের সঙ্গে খেলেন তিনি। কিন্তু, ফের বোল্ট বোলিং মার্কে ফিরে আসতেই আউট রোহিত শর্মা। বোল্ট তাঁকে ক্যাট অ্য়ান্ড বোল্ড করেন। অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক ছিলেন আয়ারাম-গয়ারামের মতো। দুজনেই ১১ ওভারে আউট হন। দু'জনেই শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। এই দুই জনের উইকেট নেন গ্র্যান্ডহোমি। এর পরের ওভারেই মাত্র ৯ রান বোল্টের শিকার হন শুভমন গিল। স্কোর বোর্ডে ২ রান যোগ হতে না হতেই আউট হয়ে যান কেদার যাদব। তাঁর উইকেট নেন বোল্ট। কেদার যাদবের আউট হওয়ার ৩ ওভারের মধ্যেই আউট হয়ে যান ভূবনেশ্বর কুমার। তাঁকে আউট করেন গ্র্যান্ডহোমি। এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ভারতের রান-কে ৫০ উপরে তোলেন কুলদীপ যাদব। কিন্তু, হার্দিকও ২০ বলে ১৬ রান করে আউট হয়ে যান। যুজবেন্দ্র চাহালের সঙ্গে জুটি বেঁধে ভারতের রানকে ৮০ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে আউট হন কুলদীপ। তিনিও ৩৩ বলে মূল্যবান ১৫ রান করেন। এরপর চাহাল শেষ উইকেটে খলিল আহমেদ-কে সঙ্গে ভারতের রানকে ৯২ রানে নিয়ে যান। খলিল ৫ রানে আউট হতেই ভারতের ইনিংস ৯২ রানে শেষ হয়ে যায়।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications