Hardik Pandya: হার্দিকের সঙ্গে নাতাশার ঘনিষ্ঠ ছবি ভাইরাল! প্রথম সাক্ষাতে পাণ্ডিয়ার পারফরম্যান্স কেমন ছিল?
Hardik Pandya: ভারতের টেস্ট দলে নেই হার্দিক পাণ্ডিয়া। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে। টি ২০ সিরিজেও তিনিই নেতৃত্ব দেবেন। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অক্সিজেন সঞ্চয় করছেন হার্দিক।
সোশ্যাল মিডিয়ায় হার্দিকের অভিনেত্রী স্ত্রী নাতাশা স্টানকোভিচ খুল্লমখুল্লাভাবে শেয়ার করলেন তাঁদের একান্ত, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। যা ভাইরাল হতে সময় লাগেনি।

হার্দিক ও নাতাশা দুজনেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। স্বল্পবসনা অবস্থাতেও হার্দিকের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন লাস্যময়ী নাতাশা। জন্মসূত্রে সার্বিয়ান। তবে বিয়ের আগেই তিনি বলিউডে নিজের পরিচিতি মজবুত করেছিলেন। যে তিনটি ছবি নাতাশা পোস্ট করেছেন তার দুটিতে দেখা যাচ্ছে হার্দিককে তিনি চুম্বন করতে যাচ্ছেন।
এই ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে তিনি হার্দিককে ভালোবাসার কথা জানিয়েছেন। এই তারকা দম্পতি জীবনের পিচে দারুণ পার্টনারশিপ গড়ছেন। চোট সারিয়ে মাঠে ফেরার লড়াইয়ে স্ত্রী নাতাশার অবদানের কথা হার্দিক বারবার স্বীকার করেন। হার্দিকের খেলা দেখতে মাঠেও দেখা যায় নাতাশাকে।
২০২০ সালের জানুয়ারিতে হার্দিক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নাতাশাকে। রীতিমতো হাঁটু মুড়ে বসে। ওই বছরই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়াভাবে নাতাশাকে বিয়ে করেন হার্দিক। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন দিবসে ফের চমক দেন হার্দিক। রাজস্থানের উদয়পুরে গিয়ে খ্রিস্টান ও হিন্দু ধর্মের রীতি মেনে হয় বিয়ের অনুষ্ঠান। এতে অনেকেই আমন্ত্রিত ছিলেন।

দুজনের প্রথম সাক্ষাৎ একটি পার্টিতে। সেখানে হার্দিক ও নাতাশার কমন ফ্রেন্ডরাও ছিলেন। হার্দিক এমন পোশাক পরে এসেছিলেন ভারতে এমন অবস্থায় কোনও ব্যক্তিকে তিনি দেখেননি বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন নাতাশা। স্বাভাবিকভাবেই টুপি পরিহিত হার্দিক নজর কেড়ে নেন নাতাশার। দুজনে প্রথমে হাত মেলাননি। হার্দিক এসে নাতাশাকে আলিঙ্গন করেন।
নাম-ধাম না জেনেও যেভাবে হার্দিক এসে আলিঙ্গন করলেন এবং বন্ধুত্বপূর্ণ আবহ তৈরি করলেন তাতে প্রথম দর্শনেই কার্যত প্রেমে পড়ে যান নাতাশা। তিনি তখন মডেল ও অভিনেত্রী। হার্দিকও ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাকা করার লড়াই চালাচ্ছেন। হার্দিক জানিয়েছেন, নাতাশার সৌন্দর্য্যেই তিনি বোল্ড হয়ে গিয়েছিলেন প্রথম দর্শনেই।

হার্দিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হার্দিক আরও দুই মহিলার সঙ্গে পার্টিতে গিয়েছিলেন। কিন্তু টেবিলে বসার পর থেকে খালি নাতাশার সঙ্গেই কথা বলার চেষ্টা করছিলেন। তাঁকে দেখতে দারুণ লাগছিল। সবমিলিয়ে নাতাশার প্রেমে পড়তে বেশি সময় লাগেনি হার্দিকের।
২০২০ সালে নাতাশাকে বিয়ের প্রস্তাব। সেই বছরের ৩১ মে নাতাশাকে বিয়ে করেন হার্দিক। সেই অনুষ্ঠানে বেশি জাঁকজমক হয়নি। ওই বছরই জন্ম পুত্র অগস্ত্যর।












Click it and Unblock the Notifications