দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০তম ম্যাচে খেলতে নামলেন রোহিত, ছুঁলেন কিংবদন্তিকে
দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০তম ম্যাচে খেলতে নামলেন রোহিত, ছুঁলেন কিংবদন্তিকে
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ফাইনাল খেলতে নেমে অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। এমন এক মাইলফলক স্থাপন করলেন যা দেখে ঈর্ষান্বিত হতে পারেন অন্যান্য ক্রিকেটাররা। এমন এক ক্লাবের সদস্য হলেন যেখানে আগে থেকেই বসে রয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইপিএলে ২০০তম ম্যাচ খেললেন রোহিত
এই ম্যাচের আগে পর্যন্ত আইপিএলে ১৯৯টি মোকাবিলায় অংশ নিয়েছিলেন রোহিত শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ফাইনালে টসের পর ডবল সেঞ্চুরি পূর্ণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এমন নজির খুব কম ক্রিকেটারেরই রয়েছে।

ক্লাবে রয়েছেন ধোনি
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে প্রথমবার। তা বলে ব্যক্তিগত রেকর্ডে কারও থেকে কোনও অংশে পিছিয়ে নেই মহেন্দ্র সিং ধোনি। বরং কিছুক্ষেত্রে অন্যদের থেকে এখনও এগিয়ে রয়েছেন সিএসকে অধিনায়ক। তারই অন্যতম হিসেবে আইপিএলে ২০৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ধোনির। টুর্নামেন্টে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। ১৯৯টি ম্যাচ খেলে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

অপেক্ষায় কারা
২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৯৬টি ম্যাচ খেলেছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তালিকার চতুর্থ স্থানে থাকা সুরেশ রায়না আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলেছেন।

বিরাটের অবস্থান কোথায়
আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টে মোট ১৯২টি মোকাবিলায় অংশ নিয়েছেন ভিকে। আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক ৫৮৭৮ রানও রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। পাঁচটি শতরান এসেছে আরসিবি অধিনায়কের ব্যাট থেকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications