Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MSD-Sakshi Marriage Anniversary: ধোনি-সাক্ষীর বিবাহবার্ষিকীতে ফিরে দেখা প্রেমপর্ব, কলকাতার পিচেই খেলা শুরু

MSD-Sakshi Marriage Anniversary: মহেন্দ্র সিং ধোনির জন্মদিন জুলাইয়ের ৭ তারিখ। আর আজ ধোনি ও সাক্ষীর বিবাহবার্ষিকী। ফলে জুলাই মাসটা এমএসডির ব্যক্তিগত জীবনে খুবই গুরুত্বপূর্ণ।

ধোনি-সাক্ষীর প্রেমকাহিনি হার মানাবে চলচ্চিত্রের চিত্রনাট্যকে। কলকাতার পিচে যে পার্টনারশিপের গোড়াপত্তন হয়েছিল, তার উপর ভিত্তি করেই বিয়ের পর ১৩টা বছর পার করে ফেললেন ধোনি ও সাক্ষী।

ধোনি সাক্ষীর প্রেমকাহিনি

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি ২০ বিশ্বকাপ জিতেছিল ২০০৭ সালে। ২০১১ সালে জেতে ৫০ ওভারের বিশ্বকাপ। তার ঠিক আগের বছরেই সাক্ষীকে বিয়ে করেন এমএসডি। ছিমছাম ঘরোয়া অনুষ্ঠান অবাক করেছিল অনেককেই। কিন্তু ধোনি বরাবরই এরকম। চমক দিতে ভালোবাসেন। যেমন প্রচারের আলোর বাইরেই রেখেছিলেন প্রেমপর্ব।

মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং রাওয়াতের বাবা রাঁচিতে একই সংস্থায় কর্মরত ছিলেন। ফলে দুই পরিবারের মধ্যে মিল ছিল। ধোনি ও সাক্ষী একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন। কিন্তু কর্মসূত্রে বদলি হন সাক্ষীর বাবা, তাঁরা চলে যান দেরাদুনে। একটা সময় ধোনি ও সাক্ষী একই স্কুলে পড়তেন। কিন্তু শহর বদলানোয় তৈরি হয় দূরত্ব।

ধোনি সাক্ষীর প্রেমকাহিনি

সাক্ষীর নম্বর তখন ছিল না ধোনির কাছে। এরই মধ্যে ধোনি ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেন। সাক্ষী ঔরঙ্গাবাদের ইনস্টিটিউট থেকে হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেন। সাক্ষী ইনটার্নশিপ করছিলেন কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। ২০০৭ সালে কলকাতায় খেলতে এসে তাজ বেঙ্গল হোটেলে উঠেছিল ভারতীয় দল।

ধোনির তৎকালীন ম্যানেজার যুধাজিৎ দত্তর বন্ধু ছিলেন সাক্ষীরও। তিনিই ধোনির সঙ্গে সাক্ষীর আলাপ করিয়ে দেন। সাক্ষীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ধোনি। তবে দুজনের কেউই ছোটবেলার পরিচয়ের সুবাদে একে অপরকে চিনতে পারেননি। ভারতীয় দলে পাহাড়ি ক্রিকেটার আছেন, তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তাঁর ভালো লেগেছে, নিজের মাকে এটুকুই বলেন সাক্ষী।

ধোনি সাক্ষীর প্রেমকাহিনি

সাক্ষীর ফোন নম্বর জোগাড়ের পর ধোনি তাঁকে মেসেজ করেন। প্রথমদিকে সাক্ষী ভেবেছিলেন কেউ বুঝি মজা করছেন। কেন না, সাক্ষীর কাছে ধোনির নম্বর সেভ ছিল না। অনেক পরে বুঝতে পারেন। মাস দুয়েক এইভাবে মেসেজ পাঠানোর পর্ব চলতে থাকে। অবশেষে ধোনি ও সাক্ষী ডেটিং শুরু করেন ২০০৮ সালের মার্চ থেকে।

ধোনি সাক্ষীর প্রেমকাহিনি

সেই বছর ধোনির জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সাক্ষী। ধোনি ঘণ্টাখানেক বন্ধুদের থেকে সময় চেয়ে নিয়ে সাক্ষীকে এক আত্মীয়ের বাড়ি পৌঁছেও দেন। ধোনি সাক্ষীকে বিয়ে করার আগে অবধি মিডিয়া-সহ কাকপক্ষীও তাঁদের সম্পর্কে জানতে পারেননি। ২০১০ সালে দেরাদুনে তাঁদের বিয়ে হয়। তার আগের দিন হয়েছিল আংটি বদল।

ধোনি সাক্ষীর প্রেমকাহিনি

ধোনি ও সাক্ষীর একমাত্র কন্যাসন্তান জিভার জন্ম ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। তবে সেদিন স্ত্রীর পাশে থাকতে পারেননি ধোনি নিজে। তিনি তখন বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে অস্ট্রেলিয়ায় ছিলেন। বাবা হওয়ার খবরটা ধোনিকে প্রথম দিয়েছিলেন সুরেশ রায়না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+