MS Dhoni’s Bike's Collection: গ্যারাজ না শো-রুম, মাহির বাইকের কালেকশন দেখে অবাক ভেঙ্কটেশ প্রসাদও, দেখুন ভিডিও
MS Dhoni's Bike's Collection: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং এবং তাঁর বাইকের প্রতি ভালোবাসা কারও কাছে অজানা নয়। ক্রিকেটার জীবনে একাধিক ট্রফি, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কার পেয়েছেন ক্যাপ্টেন কুল। তাঁর ক্যাবিনেটে রয়েছে একাধিক রাষ্ট্রীয় খেতাবও। কিন্তু মাহির ট্রফি ক্যাবিনেটকে টেক্কা দিতে পারে ধোনির গ্যারাজে বাইক এবং গাড়ির সংখ্যা। ধোনির গাড়ির পাশাপাশি বাইকের চমৎকার সংগ্রহ রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ধোনির একাধিক দামি মডেলের বাইকের ছবি প্রকাশ্যে এসেছে। তবে নিজের চোখে ধোনির বাইক এবং গাড়ির কালেকশন দেখে চমকে গেলেন প্রাক্তন মুখ্য নির্বাচক ভেঙ্কটেশ প্রসাদ। সম্প্রতি রাঁচিতে ধোনির বাড়িতে যান প্রসাদ। মাহি তাঁকে তাঁর বাইক-কার কালেকশন দেখান। খামারবাড়িতে তৈরি এই বিশাল গ্যারেজ এবং সেখানে সাজানো গাড়ি দেখে অবাক হয়ে গিয়েছেন বেঙ্কটেশ প্রসাদ।

ধোনির বাইক সংগ্রহের কথা এতদিন হয়তো শুনেছেন কিংবা ছবিতে দেখেছেন, এবার নিজের চোখে দেখলেন প্রসাদ, তাঁর সঙ্গে ছিলেন সুনীল জোশী। রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ি হাজির ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের নির্বাচন কমিটির দুই প্রাক্তন সদস্য। আর সামনাসামনি ধোনির বাইক কালেকশন দেখে রীতিমতো অবাক ভেঙ্কটেশ প্রসাদ। অবাক হয়ে দেখে গেলেন।
One of the craziest passion i have seen in a person. What a collection and what a man MSD is . A great achiever and a even more incredible person. This is a glimpse of his collection of bikes and cars in his Ranchi house.
— Venkatesh Prasad (@venkateshprasad) July 17, 2023
Just blown away by the man and his passion @msdhoni pic.twitter.com/avtYwVNNOz
সমাজ মাধ্যমে ধোনির গ্যারাজের একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। ভিডিওটি তুলেছেন ধোনির স্ত্রী সাক্ষী। এই ভিডিওতে প্রসাদকে বলতে শোনা যায়, 'দুর্দান্ত। প্রথম বার রাঁচি এসেছি, তা নয়। এই নিয়ে চতুর্থ বার। তবে এই বাইকের কালেকশন যেন চূড়ান্ত পাগলামি। অনেক বেশি প্যাশন না থাকলে এরকম সংগ্রহ থাকা সম্ভব নয়।'

ধোনির সংগ্রহে রয়েছে মোট ৫০টি বাইক। তার মধ্যে আছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা, ডুকাটি, ইয়াহামা, সুজুকি হায়াবুসার মত বাইকও। সব দেখে তাজ্জব হয়ে প্রাক্তন জাতীয় নির্বাচক বলেন, ''এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে। আমি অবশ্যই বলব এই কথা।''
মহেন্দ্র সিং ধোনির বাইকের সম্ভারের তালিকা রীতিমতো নজরকাড়া। বিদেশি বাইক কাওয়াসাকি এইচ টু রয়েছে তাঁর কালেকশনে। ৯৯৮ সিসি-র ৪ সিলিন্ডার ইঞ্জিন রয়েছে বাইকটির যা সুপারচার্জিংয়ের কাজে লাগে। ধোনি চলতি বছরের শুরুতে বাইকটি কিনেছিলেন।

সম্ভবত বিশ্বের দুর্লভ বাইকগুলির মধ্যে একটি। কারণ বিশ্বে এই মডেলের মাত্র ১৫০টি বাইক রয়েছে৷ এমএস ধোনি হলেন একমাত্র দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রাহক যিনি ১৫০টি মধ্যে একটি বাইকের মালিক৷ বাইকটির অন্যান্য মালিকদের নামগুলি শুনবেন? ব্র্যাড পিট, টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম এবং রায়ান রেনল্ডস।












Click it and Unblock the Notifications