আইপিএলে প্রথম ম্যাচে নেই দক্ষিণ আফ্রিকার একঝাঁক ক্রিকেটার! কাদের নিয়ে সমস্যায় দলগুলি?

আইপিএল শুরু ২৬ মার্চ। পরদিনই রয়েছে ডাবল হেডার। যদিও দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটারকেই প্রথম ম্যাচে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজের দলে রাখা হয়েছে আইপিএলে দল পাওয়া ৮ ক্রিকেটার। তাঁরা এ দেশে আসার আগেই আইপিএল শুরু হয়ে যাবে। এরই মধ্যে আইপিএলে এবার বেশিরভাগ ভারতীয়ই বিভিন্ন দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আস্থা রাখতে চলেছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের উপর।

প্রথম ম্যাচে নেই প্রোটিয়া তারকারা

চলতি মাসের ১৮ থেকে ২৩ তারিখের মধ্যে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে প্রোটিয়ারা। আইপিএল শুরুর ঠিক তিন দিন আগে এই সিরিজ শেষ হবে বলে প্রথম একাদশে খেলতে পারবেন না ৮ ক্রিকেটার।

আইপিএলে আছেন কারা?

আইপিএলে আছেন কারা?

আইপিএলে দক্ষিণ আফ্রিকার যে ক্রিকেটাররা দল পেয়েছেন তাঁরা হলেন কাগিসো রাবাডা (পাঞ্জাব কিংস), ফাফ দু প্লেসি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), কুইন্টন ডি কক (লখনউ সুপার জায়ান্টস), আনরিখ নরকিয়া (দিল্লি ক্যাপিটালস), মার্কো জানসেন (সানরাইজার্স হায়দরাবাদ), ডেভিড মিলার (গুজরাত টাইটান্স), ডেওয়াল্ড ব্রেভিস (মুম্বই ইন্ডিয়ান্স), এইডেন মার্করাম (সানরাইজার্স হায়দরাবাদ), রাসি ভ্যান ডার ডুসেন (রাজস্থান রয়্যালস), লুঙ্গি এনগিডি (দিল্লি ক্যাপিটালস) ও ডোয়েইন প্রিটোরিয়াস (চেন্নাই সুপার কিংস)।

কাদের নিয়ে সমস্যা?

কাদের নিয়ে সমস্যা?

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই ২৬ মার্চ চেন্নাই সুপার কিংস খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ফলে প্রিটোরিয়াসকে পাবে না চেন্নাই। ২৭ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আরসিবি ফাফ দু প্লেসির নামই আনুষ্ঠানিকভাবে অধিনায়ক হিসেবে ঘোষণা করবে ১২ মার্চ। দু প্লেসি আর জাতীয় দলে নেই। ফলে তাঁর কোনও অসুবিধা না হলেও বাংলাদেশ সিরিজের দলে থাকা বাকিদের নিয়ে সমস্যায় ফ্র্যাঞ্চাইজিগুলি।

কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি?

কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি?

নরকিয়া ও সিসান্ডা মাগালা ফিটনেসজনিত কারণে বাংলাদেশ সিরিজের দলে নেই। আইপিএলের যে ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন তাঁরা হলেন- রাবাডা, এনগিডি, ভ্যান ডার ডুসেন, মিলার, ডি কক, মার্করাম, প্রিটোরিয়াস ও জানসেন। তাঁরা ২৪ মার্চের আগে ভারতে পৌঁছাতে পারবেন না। তারপর থাকতে হবে তিন দিনের নিভৃতবাসে। ফলে ২৭ মার্চের আগে তাঁদের আইপিএলে নামার কোনও সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে এই ক্রিকেটাররা আইপিএল দলের হয়ে প্রথম ম্যাচটি মিস করবেন। তবে এখানেই শেষ নয়। এই একদিনের সিরিজের পর ৩১ মার্চ থেকে ১২ এপ্রিল অবধি রয়েছে টেস্ট সিরিজ। যদি সাদা বলের দলের ক্রিকেটাররা টেস্ট দলে থাকেন এবং খেলতে চান তাহলে তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা আরও সমস্যায় পড়বে। যদিও আইপিএল ও টেস্টের মধ্যে ক্রিকেটাররা কোনও একটিকে বেছে নিতে পারবেন বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+