Mohammed Shami: বল বিতর্কে পাকিস্তানের প্রাক্তনীকে কড়া জবাব শামির, দিলেন শুধরে যাওয়ার পরামর্শও
Mohammed Shami: বিশ্বকাপ শেষ হয়েছে কয়েকদিন আগেই। কাপযুদ্ধের পর্ব মিটে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে বাগযুদ্ধ কিছুতেই থামছে না। বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা দাবি করেছিলেন ভারতকে আলাদা বল দেওয়া হচ্ছে। যার ফলেই ভালো পারফরম্যান্স করতে পারছেন ভারতীয় বোলাররা। এবার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে মোক্ষম জবাব দিলেন মহম্মদ শামি।
বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ হয়নি, কিন্তু পঞ্চম ম্যাচ থেকেই দলে ফেরেন এবং বল হাতে আগুনে পারফরম্যান্স করেন বঙ্গ পেসার। কিন্তু ভালো পারফরম্যান্স করেও প্রতিপক্ষ দেশের প্রাক্তন ক্রিকেটারের টিপ্পনী শুনতে হয় ভারতকে। বিশ্বকাপ পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি কোনও ভারতীয় ক্রিকেটার। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই পাক প্রাক্তনীকে সপাটে জবাব দিলেন শামি।

এখানেই থেমে থাকেননি শামি। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী বলেন, 'তুমি যদি সব সময় বিতর্ক তৈরি করতে চাও তাহলে আদালা বিষয়। কখনও বলছেন বলের রঙ আলাদা, কখনও বলছেন ভিন্ন কোম্পানি থেকে আমাদের ম্যাচের বলগুলি কেনা হয়েছে। এবার কিন্তু শুধরে যান।'
এখানেই থেমে থাকেনি শামি। তিনি এই বিষয়ে আরও মন্তব্য করেন, ''আমার তো মনে হয় কেউ কেউ মানতেই পারে না ওদের চেয়েও কেউ ভাল কিছু করতে পারে। আমাদের সাফল্য সহ্যই হয় না ওদের। বিষয়টি মানা যেত বক্তা যদি সাধারণ মানুষ হতেন। কিন্তু সেও তো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। তার পরেও এ রকম মন্তব্য করলে সকলে তো হাসবেই। ওয়াসিম আক্রমও তাঁকে বুঝিয়েছেন।''
২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট নেওয়ার নজিরও।ফাইনােল হারের পর ভারতীয় দলের সাজঘরে আসেন নরেন্দ্র মোদী। তিনি শামি সহ গোটা দলকে সান্তনা দেন।
মোদীর সঙ্গে সাক্ষাৎ পর্ব শেষে ভারতীয় তারকা পেসার শামি লিখেছেন, "দুর্ভাগ্যজনকভাবে ফাইনাল ম্যাচের দিনটা মোটেই ভালো ছিল না আমাদের জন্য। দলকে সমর্থনের জন্য সকল ভারতীয়কে ধন্যবাদ জানাতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ ধন্যবাদ সাজঘরে এসে আমাদের উৎসাহিত করার জন্য। আমরা শীঘ্রই আবার ফিরে আসব।"
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications