Mohammad Shami: হাসিন জাহানকে দিতে হবে অনেক বেশি টাকা খোরপোষ, শামিকে নির্দেশ হাইকোর্টের

ভারতীয় পেসার মহম্মদ শামিকে তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান এবং তাঁদের মেয়ের ভরণপোষণের জন্য প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের নির্দেশ, শামি প্রতি মাসে হাসিন জাহানের ব্যক্তিগত ভরণপোষণের জন্য ১.৫ লক্ষ টাকা এবং তাঁদের নাবালিকা মেয়ের দেখাশোনা ও অন্যান্য খরচের জন্য ২.৫ লক্ষ টাকা দেবেন।

২০১৮ সালে আলিপুর আদালত শামিকে নির্দেশ দিয়েছিল, তিনি যেন প্রতি মাসে হাসিনকে ৫০ হাজার টাকা এবং তাঁদের মেয়ের খরচের জন্য অতিরিক্ত ৮০ হাজার টাকা দেন। সেই সময় হাসিন জাহান মোট ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন। নিজের জন্য ৭ লক্ষ টাকা এবং মেয়ের জন্য ৩ লক্ষ টাকা। কিন্তু নিম্ন আদালত তাঁর সেই দাবি খারিজ করে দেয়। তারপরই উচ্চ আদালতের দ্বারস্থ হন হাসিন জাহান।

হাসিন জাহানের আইনজীবী আদালতে জানান, শামির আর্থিক অবস্থা ভালো, তাই তিনি আরও বেশি খোরপোষ দিতে সক্ষম। তাঁর দাবি ছিল, ২০২১ অর্থবর্ষে শামির আয় ছিল প্রায় ৭.১৯ কোটি টাকা, অর্থাৎ প্রতি মাসে প্রায় ৬০ লক্ষ টাকা। ওদিকে হাসিন জাহান আদালতে দাবি করেন যে তাঁর এবং মেয়ের মাসিক খরচ ৬ লক্ষ টাকারও বেশি। এরপরে সমস্ত দিক বিবেচনা করে হাইকোর্ট হাসিন জাহানের পক্ষেই রায় দিয়ে খোরপোষের টাকা বাড়িয়ে দিতে বলেছে।

বিচারপতি মুখোপাধ্যায় তাঁর নির্দেশে বলেন, আবেদনকারী স্ত্রীকে মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁর মেয়েকে আড়াই লক্ষ টাকা দেওয়া ন্যায্য এবং যুক্তিযুক্ত হবে। এতে তাঁদের দুজনেরই আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। শামি চাইলে স্বেচ্ছায় মেয়ের শিক্ষা বা ভবিষ্যতের জন্য আরও বেশি টাকাও দিতে পারেন বলে আদালত জানিয়েছে।

আগের রায়ের বিষয়ে উচ্চ আদালত জানায়, কোন যুক্তিতে আলিপুর আদালত এত কম টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল, তা স্পষ্ট নয়। সংশোধিত রায়ে বলা হয়েছে, আগের রায়ে সংশোধন করা দরকার, বিশেষ করে শামির যথেষ্ট রোজগার রয়েছে। একইসঙ্গে হাসিন জাহানও দ্বিতীয় বিয়ে না করে তাঁর মেয়ের সঙ্গে একা থাকেন।

প্রসঙ্গত, হাসিন জাহানের সঙ্গে ২০১৪ সালে মহম্মদ শামির বিয়ে হয়। ২০১৫ সালে তাঁদের মেয়ে হয়। ২০১৮ সালে হাসিন শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, পণ চেয়ে হেনস্থা এবং ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন। তারপরই আলাদা হয়ে যান তাঁরা। পরে খোরপোষ পেয়ে আদালতে হাসিন জাহান মামলা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+