LAKR In MLC 2023: লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স আমেরিকা কাঁপাবে, রাসেল-নারিনের সঙ্গে শাহরুখের দলে কারা?
LAKR In MLC 2023: শাহরুখ খান-জুহি চাওলাদের নতুন দল এবার মার্কিন মুলুকের মাঠে নামতে চলেছে। ৬ দলকে নিয়ে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। ভারতীয় ক্রিকেটারদের এই লিগে খেলার অনুমতি দেওয়া হয়নি।
নাইট রাইডার্সের চতুর্থ দলের নামটি রাখা হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন ও জেসন রয় এই দলের হয়েও খেলবেন। আরও তারকা ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে।

নারিন-রাসেলদের সঙ্গে এলএকেআর (LAKR)-এ খেলবেন অ্যাডাম জাম্পা, মার্টিন গাপটিল। দিল্লি ক্যাপিটালসে খেলা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার রাইলি রুসোও খেলবেন এই ফ্র্যাঞ্চাইজির হয়েই। ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়া উন্মুক্ত চাঁদও খেলবেন শাহরুখের দলের হয়ে। জসকরণ মালহোত্রা, আলি খানও রয়েছেন এই দলে।

আন্তর্জাতিক ক্রিকেটে যে চারজন ক্রিকেটার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম জসকরণ (Jaskaran Malhotra)। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ইনক্রিমেন্টাল চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন জেসন রয়। তিনি এবারের আইপিএলে কেকেআরে খেলেছেন পরিবর্ত ক্রিকেটার হিসেবে। তখন থেকেই ইউএসএ-তে নাইটদের হয়ে খেলার কথাবার্তা জোরালো হয়।

রাসেল ও নারিন নাইটদের কিংবদন্তি। তাঁরা কেকেআরের হয়ে খেলার পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনব্যাগো নাইট রাইডার্স ও আইএল টি ২০-তে আবু ধাবি নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশে নাইট রাইডার্স গ্রুপ উল্লেখযোগ্য অবদান রাখার লক্ষ্যে যে দল গড়েছে তাতে ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী সিইও ভেঙ্কি মাইসোর।

এলএকেআরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আলি শেখ, ওয়েস্ট ইন্ডিজের ভাস্কর ইয়াদরাম, দক্ষিণ আফ্রিকার কর্নে ড্রাই ও শ্যাডলি ভ্যান শাল্কউইক, কানাডার নীতীশ কুমার, পাকিস্তানের সইফ বদর। জুলাইয়ের ১৩ তারিখ থেকে শুরু হয়ে ৩০ জুলাই অবধি চলবে এমএলসি (MLC 2023)। খেলা হবে টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রাইরি স্টেডিয়ামে।












Click it and Unblock the Notifications