Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিসিসিআইয়ে এ কী কাণ্ড! মিঠুন মানহাস সভাপতি হয়ে গড়লেন নজির

বিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন মিঠুন মানহাস। আজ মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর পড়ল।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হলেন মানহাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনে হওয়া বৈঠকেই মানহাসের নাম চূড়ান্ত হয়। পরে তিনি একাই মনোননয়নপত্র দাখিল করেছিলেন।

দিল্লির প্রাক্তন অধিনায়ক মানহাস বোর্ডের এজিএমে যোগ দিলেন জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে। তাঁর জন্মও সেখানেই। বছর পঁয়তাল্লিশের মানহাস হলেন বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি। তিনি রজার বিনির স্থলাভিষিক্ত হলেন।

মিঠুন মানহাস ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ খেলেছেন ১৩০টি। আইপিএলে ৫৫টি ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৭-৯৮ মরশুম থেকে ২০১৬-১৭ মরশুম অবধি মানহাস খেললেও তিনি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি একটিও। প্রথম শ্রেণির ক্রিকেটে মানহাস ২৭টি শতরান-সহ ৯৭১৪ রান করেছেন। লিস্ট এ-তে তাঁর ৪১২৬ রান রয়েছে।

মানহাসই প্রথম ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ম্যাচ না খেলেও বিসিসিআইয়ের সভাপতি হলেন। বিসিসিআই বিশ্বের ধনীতম ক্রিকেট সংস্থা। বোর্ডের কোনও পদের জন্যই ভোটাভুটি হয়নি। মানহাস গত ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মানহাস কিংস ইলেভেন পঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাত টাইটান্সের মতো দলগুলিতে সহকারী কোচের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের পরামর্শদাতার দায়িত্বেও ছিলেন।

দেবজিৎ সাইকিয়া থাকলেন বোর্ড সচিব পদে। সহ সভাপতি পদে থেকে গেলেন রাজীব শুক্লা। ছত্তিশগড়ের প্রভতেজ সিং ভাটিয়া হলেন যুগ্ম সচিব। কোষাধ্যক্ষ হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার রঘুরাম ভাট।অ্যাপেক্স কাউন্সিলে এলেন জয়দেব শাহ। আইপিএল গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হলেন অরুণ সিং ধুমল ও এম খাইরুল জামাল মজুমদার। ভারতীয় পুরুষ দলের সিনিয়র নির্বাচকমণ্ডলীতে এলেন আর পি সিং ও প্রজ্ঞান ওঝা। অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটিতে আছেন অজিত আগরকর, শিবসুন্দর দাস ও অজয় রাতরা।

মহিলাদের নির্বাচকমণ্ডলীর চেয়ারপার্সন অমিতা শর্মা। তাঁর সঙ্গে সুলক্ষণা নায়েক, জয়া শর্মা ও শ্রাবন্তী নাইডু এলেন মহিলাদের নির্বাচকমণ্ডলীতে। থেকে গেলেন শ্যামা দে। জুনিয়র সিলেকশন কমিটিতে প্রথম ঢুকেই চেয়ারম্যান হয়ে গেলেন এস শরৎ। কমিটির বাকি সদস্যরা হলেন হরবিন্দর সোধি, প্রতীক প্যাটেল, কৃষ্ণ মোহন ও রণদেব বোস।

মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএলের কমিটির শীর্ষে রয়েছেন জয়েশ জর্জ, ইনফ্রাস্ট্রাকচার কমিটির প্রধান রোহন জেটলি। যদিও এই কমিটি দুটিতে বাংলা থেকে কাউকে রাখা হয়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+