টি ২০ বিশ্বকাপে কোচ হেডেন ও ফিল্যান্ডার! পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হয়েই রামিজ রাজার চমক
টি ২০ বিশ্বকাপের দল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করেছিলেন পাকিস্তানের হেড কোচ মিসবা উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। এরপর নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় সাকলিন মুস্তাককে এবং বোলিং কোচের দায়িত্ব পান আবদুর রজ্জাক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েই এবার টি ২০ বিশ্বকাপের জন্য দুই কোচের নাম ঘোষণা করে দিলেন প্রাক্তন পাক অধিনায়ক রামিজ রাজা।

পিসিবি চেয়ারম্যান হওয়ার পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েই রামিজ রাজা বলেন, টি ২০ বিশ্বকাপে পাকিস্তান দলের কোচিং স্টাফদের মধ্যে থাকছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন ও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন সিমার ভার্নন ফিল্ডার। তবে দুজনের কেউই যে হেড কোচ হচ্ছেন না সেটাও স্পষ্ট করে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। ফলে বোঝাই যাচ্ছে, হেডেনকে ব্যাটিং কোচ ও ফিল্যান্ডারকে বোলিং কোচ হিসেবে পেতে চাইছে পাকিস্তান।

রামিজ রাজা বলেন, ম্যাথু হেডেনের অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে। হেডেন নিজেও একজন দারুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের এই সদস্যের উপস্থিতি নিঃসন্দেহে পাকিস্তানের ড্রেসিংরুমকে সমৃদ্ধ করবে। ক্রিকেটাররা নিজেদের আর ১০ শতাংশ উন্নতি করতে পারলেই পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে বলে আশাবাদী রামিজ। তিনি বলেন, ফিল্যান্ডারও আমার পরিচিত। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো রেকর্ড রয়েছে। তবে রামিজ যতই হেডেন ও ফিল্যান্ডারকে কোচ হিসেবে ঘোষণা করে বাহবা কুড়াতে যান না কেন, অল্প সময়ে এই প্রাক্তনরা কতটা দলকে তৈরি করতে পারবেন তা নিয়ে সংশয় থাকছেই। সর্বোপরি দুজনের কারও কোচিংয়ের অভিজ্ঞতা নেই।

গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভার্নন ফিল্যান্ডার। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট মরশুমে খেলার জন্যও প্রস্তুত হচ্ছিলেন ভার্নন ফিল্যান্ডার। হেডেন ২০০৯ সাল থেকে ক্রিকেটকে আলবিদা জানান। এরপর তাঁকে বিভিন্ন সময় ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা গিয়েছে। এই প্রথম তিনিও ফিল্যান্ডারের মতো কোচিংয়ের নয়া ইনিংস শুরু করতে চলেছেন।
Newly elected PCB Chairman Mr Ramiz Raja, press conference at NHPC, Lahore https://t.co/RkZTK3XmBp
— Pakistan Cricket (@TheRealPCB) September 13, 2021
টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের হেড কোচের দায়িত্বে কে থাকবেন তা বলেননি রামিজ রাজা। তবে মনে করা হচ্ছে বিশ্বকাপে হেড কোচের ভূমিকায় সাকলিন মুস্তাকই থাকবেন। টি ২০ বিশ্বকাপের আগে পাকিস্তান এই মাস থেকেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজ খেলবে। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। ২৪ অক্টোবর টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন দল।
Newly-appointed PCB Chairman Mr Ramiz Raja met his former Pakistan teammates Aqib Javed and Moin Khan at the NHPC.
— Pakistan Cricket (@TheRealPCB) September 13, 2021
Aqib and Moin were present at Ramiz's press conference following his election as the 36th PCB Chairman. pic.twitter.com/bYQCJGnv68












Click it and Unblock the Notifications