লোধা কমিটির এই সুপারিশগুলি কার্যকর করার নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ১৮ জুলাই : লোধা কমিটির সুপারিশের বেশ কিছুটা মেনে নিয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। এই রায়কে ক্রিকেটের স্বার্থে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছে একটি অংশ। দুর্নীতিমুক্ত স্বচ্ছ্ব ক্রিকেট বোর্ড তৈরিতে এই নির্দেশ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। [৬ মাসের মধ্যে লোধা কমিটির সুপারিশ কার্যকর করতে হবে, বিসিসিআইকে নির্দেশ সুপ্রিম কোর্টের]
লোধা কমিটির সুপারিশ মেনে এদিন সুপ্রিম কোর্টের সবচেয়ে উল্লেখযোগ্য নির্দেশ, এখন থেকে কোনও মন্ত্রী, সরকারি আধিকারিক বা ৭০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী ৬ মাসের মধ্যে এই নিয়ম কার্যকর করতে হবে বিসিসিআইকে।

বিচারপতি আর এম লোধর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ মেনে আর কী কী রায় এদিন দিল আদালত তা জেনে নিন একনজরে।
- মন্ত্রী ও সরকারি পদে থাকা আমলারা ক্রিকেট বোর্ডের পদে থাকতে পারবেন না। এমনকী ৭০ বছরের বেশি বয়সের কেউ-ও বিসিসিআইয়ের পদে থাকতে পারবেন না।
- বিসিসিআইয়ের কমিটিতে ক্যাগ-এর সদস্য রাখতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের।
- মহারাষ্ট্র বা গুজরাতের মতো রাজ্যে একাধিক ক্রিকেট সংস্থা রয়েছে। সেজন্য তাদের একাধিক ভোট ছিল। তবে সর্বোচ্চ আদালতের নির্দেশে এবার থেকে সব রাজ্যের একটিইমাত্র ভোট ধরা হবে।
- এক্ষেত্রে একাধিক ক্রিকেট সংস্থা যেখানে রয়েছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে ভোটদানের অধিকার দেওয়া হবে।
- বিসিসিআইয়ে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশন থাকতে হবে। সেটা বহনের দায়িত্ব নিয়ে হবে বিসিসিআইকেই।
- একজন ব্যক্তি ক্রিকেট প্রশাসনে মাত্র একটি পদেই বসতে পারবেন। একাধিক পদে এক ব্যক্তি বসতে পারবেন না। এতে স্বার্থের সংঘাতও হবে না।
- বেটিং আইনসিদ্ধ করা যায় কিনা অথবা বিসিসিআইয়ের নানা তথ্য 'তথ্য জানার অধিকার' এর আওতায় আনা যায় কিনা তার বিচারভার তুলে দেওয়া হয়েছে সংসদের হাতে।
- তিন সদস্যের লোধা কমিটিতে বিচারপতি আরএম লোধা ছাড়াও বিচারপতি অশোক ভান ও আরভি রবিচন্দ্রণ রয়েছেন। আগামী ৬ মাসের মধ্যে নির্দেশ কার্যকর করা হয় কিনা তা দেখবেন তাঁরা।
More From
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications