Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Leander Paes: লিয়েন্ডারের মুখে দাদাকে চাই, সৌরভের বায়োপিকে পছন্দের অভিনেতার নামও জানালেন

একমঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লিয়েন্ডার পেজ। ডিকেএস ক্লাবের একটি অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় যোগ দিয়েছিলেন বাঙালির দুই ক্রীড়া আইকন। শতবর্ষের পথে ডিকেএস। এদিন নতুন ভবনের উদ্বোধন হলো, এই উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে একটি চ্যাট শো-তে অংশ নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লিয়েন্ডার পেজ।
চলতি বছরেই সৌরভের বায়োপিক তৈরির কাজ শুরু হবে, মহারাজের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলিউডের অভিনেতা রাজকুমার রাওকে। কিন্তু বন্ধু সৌরভের ভূমিকায় রাজকুমার রাওকে নয় নিজের পছন্দের কথা জানালেন লিয়েন্ডার।

ভারতীয় টেনিস নক্ষত্রের কথায় সৌরভ নিজেই নিজের চরিত্রে অভিনয় করতে পারেন। কারণ সৌরভ অত্যন্ত সুঠাম এবং সুন্দর দেখতে। তাঁর মতো কভার ড্রাইভ কেউ কেউ মারতে পারবেন না ফলে যেই অভিনয় করুন না কেন তাঁর মত হবে না।

leander paes

লিয়েন্ডারের এই বক্তব্য শুনে সৌরভ বলেন, অভিনয় আমার কাজ নয় এর আগে নেটফ্লিক্সের একটি সিরিজে আমি প্রোমো ভিডিও তে অংশ নিয়েছি। সৌরভ এবং লিয়েন্ডার উভয়ের কাছেই কলকাতা মানে এক নস্টালজিয়া। এই শহরেই তাদের বেড়ে ওঠা এই শহরই তাদের কাছে যৌবনের উপবন। গোটা বিশ্ব থেকেই সম্মানিত হয়েছেন দুইজনে। তবে কলকাতা তাদের যে ভালোবাসা দিয়েছে তা কোনদিনই ভুলতে পারবেন না সৌরভ এবং লিয়েন্ডার।

এই প্রসঙ্গে সৌরভ বলেন যখন নিজের শহর থেকে সম্মান পাওয়া যায় তার থেকে আর বড় কিছু হতে পারে না আমি জানি না আমি এত কিছু যোগ্য কিনা তবে এই শহর আমাকে যে ভালোবাসা সম্মান দিয়েছে তাতে আমি সত্যিই গর্বিত এবং সম্মানিত। সৌরভ এবং লিয়েন্উডারভয়ই পরস্পরের খুব ভালো বন্ধু।

একজন ভারতীয় ক্রিকেটের চালচিত্র বদলে দিয়েছেন অন্যজন ভারতীয় টেনিসের জীবন্ত কিংবদন্তি। তবু লিয়েন্ডারকে কখনোই টেনিসের বিরাট কোহোলি হিসেবে মানতে নারাজ সৌরভ। তাঁর কথায় লিয়েন্ডার লিয়েন্ডারই। তিনি বিরাট কোহলি মতো নন, তার নিজস্ব একটা স্টাইল আছে। সেটা কারো সঙ্গে তুলনীয় নয়।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার দাপট অত্যন্ত বেশি এই প্রসঙ্গে লিয়েন্ডার জানিয়েছেন, বর্তমান সময়ে অনেক বেশি চাপ নিয়ে খেলতে হয় কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ নিজের মত প্রকাশ করতে পারে। মানুষ তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দিতে পারেন।

যদিও সৌরভ মনে করেন চাপ চিরকালই ছিল বিশেষ করে প্রত্যাশা যেখানে থাকবে সেখানে চাপ থাকবেই সৌরভের কথায় আমাদের সময় সোশ্যাল মিডিয়া ছিল না। কিন্তু গণমাধ্যম ছিল পারফরম্যান্স করলেই সমালোচনা সমালোচনা শুরু হয়ে যেত মানুষের চাপ তো ছিলই তবে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট তারা বিষয়টিকে সহজেই হ্যান্ডেল করতে পারে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ডিকেএস ক্লাবের সভাপতি দেবাশিস কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+