KSCA: ইডেনের ছোঁয়া চিন্নাস্বামীতেও, ঘরের মাঠে বিশেষ সম্মান পেতে চলেছেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরা
েইডেন হোক বা ওয়াংখেড়ে দেশের ঐতিহ্যশালী ক্রিকেট স্টেডিয়ামগুলির বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ থাকে সেই রাজ্যের বিখ্যাত ক্রিকেটার বা ক্রিকেট প্রশাসকদের নামে। ইডেনে যেমন রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জগমোহন ডালমিয়ার নামে স্ট্যান্ড। এবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামেও একই সম্মান পেতে চলেছেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলেরা।
কিছুদিন আগে, ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এবং বিসিসিআই-এর প্রশাসক কমিটির প্রাক্তন সদস্য, কর্ণাটকের কিছু প্রাক্তন ক্রিকেটারদের নামানুসারে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের স্ট্যান্ডগুলির নামকরণের বিষয়টি উত্থাপন করেছিলেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও রামচন্দ্র গুহের বক্তব্যকে সমর্থন জানিয়েছিলেন। এরপর থেকেই কর্ণাটকের কোন কোন ক্রিকেটারের নামে চিন্নাস্বামী স্টেডিয়ামে স্ট্যান্ড হবে, তা নিয়ে চর্চা শুরু হয়, কারণ এই রাজ্য থেকে একাধিক ক্রিকেটার জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন।

একাধিক প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারের নাম নিয়ে আলোচনা করে কর্ণাটক ক্রিকেট সংস্থা। শেষ পর্যন্ত কিছু ফাইনাল হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়াম স্ট্যান্ডে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্ব চ্যাম্পিয়ন কোচ রাহুল দ্রাবিড় এবং ভারতের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলের নাম থাকবে। অন্যান্য নামগুলির মধ্যে রয়েছে, দুই ভারতীয় কিংবদন্তি স্পিনার এরাপল্লী প্রসন্ন এবং বিএস চন্দ্রশেখর। এছাড়াও, উইকেটরক্ষক সৈয়দ কিরমানির নামও সম্মানিত হবে। এর পাশাপাশি চিন্নাস্বামী স্ট্যান্ডে ব্রিজেশ প্যাটেল, রজার বিনি, শ্রীনাথ এবং ভেঙ্কটেশ প্রসাদের নাম থাকবে।
তবে বর্তমানে কর্ণাটক ক্রিকেটের মুখ কেএল রাহুল, কিন্তু তাঁর নাম এখনই উঠছে না, কর্ণাটক ক্রিকেট বোর্ড আপাতত প্রাক্তন ক্রিকেটারদের নামেই স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এই তালিকায় নেই কোনও মহিলা ক্রিকেটারের নাম। কিছুদিন আগেই সিএবি ঝুলন গোস্বামীর নামে ইডেনে একটা স্ট্যান্ড বানানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চিন্নাস্বামীতে এই তালিকায় নেই কোনও মহিলা ক্রিকেটার। যদিও ভারতীয় মহিলা দলের অধিনায়ক ছিলেন শান্তা রঙ্গস্বামী, তিনি এই রাজ্যেরই ক্রিকেটার ছিলেন। শান্তার নাম বাদ যাওয়ায় বিতর্কের মুখে পড়েছে কর্ণাটক ক্রিকেট সংস্থা। রাজ্যের ক্রিকেটের পাশাপাশি দেশের ক্রিকেটেও শান্তার বিরাট অবদান আছে, তবু কেন তাঁকে উপেক্ষিত করা হল , তা নিয়ে প্রশ্ন উঠছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications