Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kane Williamson: কোহলিকে টপকে গেলেন উইলিয়ামসন, কিউয়িদের বিরুদ্ধে জয়ের দুয়ারে শ্রীলঙ্কা

বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের নাম উঠলেই আসে বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট , স্টিভ স্মিথদের নাম। নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসনের সঙ্গে বিগত কয়েক বছর ধরেই টেস্ট ব্যাটিংয়ে টক্কর চলছে বিরাট কোহলির। অবশেষে কোহলিকে টপকে গেলেন কিউয়ি তারকা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের হাল খারাপ হলেও বিরাটকে ছাপিয়ে গেলেন উইলিয়ামসন।

টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির রান সংখ্যাকে টপকে গেলেন উইলিয়ামসন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭ রান করেই আউট হন উইলিয়ামসন। কিন্তু দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান। ১০২ ম্যাচে উইলিয়ামসনের সংখ্যা ৮৮৮১। সেখানে বিরাট কোহলি ১১৪ ম্যাচ খেলে এখনও পর্যন্ত করেছেন ৮৮৭১ রান। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭তম রানটি করার সঙ্গে সঙ্গেই কোহলিকে টপকে গেলেন উইলিয়ামসন।

কিউয়ি তারকা ১০২ ম্যাচে ৫৪.৪৮ গড়ে ৩৫টি শতরান এবং ১১টি অর্ধশতরান সহযোগে ৮৮৮১ রান করেছেন। অন্যদিকে কোহলি ১১৪ ম্যাচে ৪৮.৭৪ গড়ে ২৯টি শতরান এবং ৩০টি অর্ধশতরান সহযোগে ৮৮৭১ রান করেছেন। ২০২০ সাল থেকেই টেস্টে খুব একটা ছন্দে নেই কোহলি। তার উপর চলতি বছরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি পারিবারিক কারণে। এমনকি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

অন্যদিকে, শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচেও জয়ের দুয়ারে লঙ্কানরা। দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৮৮ রানে। ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ে কিউয়িরা। শ্রীলঙ্কার বিপক্ষে এটিই ছিল নিউজিল্যান্ডের সর্বনিম্ন টেস্ট স্কোর। টেস্টের ইতিহাসে ফলোঅনের পর এটাই ছিল তৃতীয় বৃহত্তম প্রথম ইনিংস লিড। শ্রীলঙ্কার হয়ে প্রবথ জয়সূর্য ১৮ ওভার বল করে ৪২ রান দিয়ে ৬ উইকেট নেন।

৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১৫ রানেই পাঁচ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। কনওয়ে, রাচিন রবীন্দ্র, উইলিয়ামসন আউট হয়ে ফিরে গিয়েছেন। ফলে ম্যাচ বাঁচানো তাঁদের জন্য খুবই কঠিন। বড় ব্যবধানে জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতির সুযোগ থাকছে শ্রীলঙ্কার। চাপ বাড়বে ভারত অস্ট্রেলিয়ার উপর।

প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ও অস্ট্রেলিয়ার পরে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত শ্রী‌লঙ্কা আটটি টেস্টের মধ্যে চারটি জিতেছে ও চারটি হেরেছে। শ্রীলঙ্কার পয়েন্ট ৪৮। পয়েন্টের শতাংশ ৫০.০০ ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+